ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

মূলা না খেলেও মূলাশাক খাওয়া জরুরি কেন?

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জানুয়ারী ২০২৪, ১:২৬ বিকাল

Link Copied!

মুলা শীতকালীন সবজি। এটি স্বাস্থ্যকর হলেও তে চান না অনেকেই। মুলা দেখলেই নাক সিটকান কেউ কেউ। তবে মুলা না খেলেও এর শাক পাতে রাখতে পারেন। এতে উপকৃত হবেন আপনিই।

পুষ্টিবিদদের মতে, মুলাশাক ফেলে দেওয়া যাবে না। কারণ মুলার চেয়েও বেশি পুষ্টিকর এর শাক। প্রোটিন, সোডিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ক্লোরিনের মতো খনিজ আছে এই পাতায়।

এছাড়া আছে নানা রকম ভিটামিন। যা শরীরের নানা রোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। জেনে নিন মুলাশাক খেলে কতটা উপকার মিলবে-

পাইলস নিরাময়ে

নিয়মিত মুলাশাক খেলে পাইলসের কষ্ট কমে। এই শাকের মধ্যে যে পরিমাণ ফাইবার থকে, তা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। ফলে পাইলসের সমস্যাও কমে। এছাড়া এই শাক পেটও পরিষ্কার রাখে।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে

দীর্ঘ দিন ডায়াবিটিসের সমস্যায় ভুগছেন যাঁরা, তাঁদের অনেক খাবারেই বারণ থাকে। তবে মুলোশাক খেলে রক্তে শর্করার মাত্রায় তেমন কোনও প্রভাব পড়ে না। কারণ, মুলোশাকের গ্লাইসেমিক ইনডেক্স কম।

রক্ত পরিষ্কার করতে

রক্তে দূষিত পদার্থ জমা হতে থাকলে সংক্রমণের ভয় থাকে। মুখে ব্রণ, র্যাশ, চুলকানির সমস্যা বেড়ে যায়। মুলাশাক কিন্তু রক্ত পরিশোধক হিসেবে দারুণ কাজ করে।

রক্তচাপ স্বাভাবিক রাখতে

যাদের রক্তচাপ কম, নিয়মিত মুলা শাক খেলে তাদের এ ধরনের সমস্যা নিয়ন্ত্রণে থাকে। মুলাশাকে যে পরিমাণ সোডিয়াম আছে, তা রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এই মুলাশাক। পাশাপাশি রক্ত স্বল্পতার সমস্যাও নিরাময় করতে পারে এই শাক।

Facebook Comments Box

আরও পড়ুন

রোহিঙ্গা পুনর্বাসনে ব্যর্থ বিশ্ব, সংকটে বাংলাদেশ

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য