ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

আগস্টে যেমন থাকবে দেশের আবহাওয়া

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ অগাস্ট ২০২৬, ১১:৩০ সকাল

Link Copied!

জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাতের পর চলতি আগস্ট মাসেও দেশের আবহাওয়ায় তাপপ্রবাহ, নিম্নচাপ, বজ্রঝড় ও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের মাসিক পূর্বাভাস অনুযায়ী, আগস্টে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ সময় বঙ্গোপসাগরে একটি থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম জানান, আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে এক থেকে দুটি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে মাসজুড়ে ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তিনি আরও বলেন, মৌসুমি ভারি বর্ষণের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। ফলে এসব এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়, যার মধ্যে দুটি নিম্নচাপে রূপ নেয়।

গত ৮ জুলাই চট্টগ্রামে সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। টানা বৃষ্টি, উজানের ঢল, বন্যা ও পাহাড়ধসে দেশের বিভিন্ন অঞ্চলে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলাসহ সাত জেলার লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগস্ট মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। তাই সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স

পদ্মা ব্যারাজ জাতীয় পানি ব্যবস্থাপনার সমন্বিত পরিকল্পনা: ড. তিতুমীর

সিগারেট কোম্পানিগুলো বেপরোয়াভাবে আইনভঙ্গ করছে: গবেষণার ফল প্রকাশ

প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলের টেকসই সুরক্ষা সম্ভব: প্রতিমন্ত্রী টুকু