ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ওপেক প্লাসের তেল উৎপাদন আরও বাড়তে পারে সেপ্টেম্বরে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ অগাস্ট ২০২৬, ২:০৬ বিকাল

Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ অব্যাহত থাকলেও ওপেক প্লাসভুক্ত দেশগুলো আগামী সেপ্টেম্বরের জন্য তেল উৎপাদন কোটা আবারও বাড়ানোর পরিকল্পনা করছে।

রোববার অনলাইনে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে তেল রপ্তানিকারক দেশগুলোর এই জোট দৈনিক উৎপাদন ১ লাখ ৮৮ হাজার ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরেই ওপেক প্লাস একই ধরনের হারে উৎপাদন বাড়িয়ে আসছে।

রিস্টাড এনার্জির বিশ্লেষক জর্জ লিওন বলেন, চলমান উৎপাদন সমন্বয় কর্মসূচির আওতায় সেপ্টেম্বরের উৎপাদন বৃদ্ধি সম্ভবত শেষ ধাপ হবে।

তেলের দাম কমে যাওয়ার আশঙ্কায় ২০২২ সালের শেষ ভাগ থেকে ২০২৩ সালের মধ্যে ওপেক প্লাস তিন দফায় উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। এর ফলে দৈনিক মোট উৎপাদন প্রায় ৬০ লাখ ব্যারেল কমানো হয়।

পরে সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া, ওমান এবং পরে জোট ছেড়ে যাওয়া সংযুক্ত আরব আমিরাতসহ সদস্য দেশগুলো কৌশল পরিবর্তন করে ২০২৫ সাল থেকে ধাপে ধাপে উৎপাদন বাড়াতে শুরু করে।

বিশ্লেষকদের মতে, সেপ্টেম্বরে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলে ওপেক প্লাসের ঘোষিত তিনটি উৎপাদন হ্রাস কর্মসূচির মধ্যে দ্বিতীয়টির প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত