ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

আগামীর নেতৃত্ব গড়তে তরুণদের সম্মাননা দিল ইউনিলিভার বাংলাদেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ অগাস্ট ২০২৬, ১২:৪০ বিকাল

Link Copied!

দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) তাদের ফ্ল্যাগশিপ বিজনেস কম্পিটিশন ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রাম (ইউএফএলপি) ২০২৬’-এর ১৬তম আসরের গ্র্যান্ড ফিনালের মাধ্যমে আগামীর সম্ভাবনাময় তরুণ নেতৃত্বকে পুরস্কৃত করেছে।

৩০ জুলাই অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ছয়টি দল অংশ নেয়। প্রতিযোগিতাপূর্ণ এই পর্ব শেষে চ্যাম্পিয়ন হয় ‘সোপ-আর-স্টারস’ দল। দলের সদস্যরা হলেন মির রামিসা রাইয়ান রোজ, ফাইয়াজ আমিন রাহিন ও রুশমিলা হাবিব। রাহিন ও রুশমিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থী এবং রামিসা রাইয়ান রোজ ইউনিভার্সিটি অব উইসকনসিন–ম্যাডিসনের শিক্ষার্থী।

প্রথম রানারআপ হয়েছে ‘লকড আউট’ দল। এ দলে ছিলেন সামিহা তাহসিন মেধা, ইভান আশফাক ও নুসাইবা নাঈম। দ্বিতীয় রানারআপ হয় ‘ব্রেকিং গুড’ দল, যার সদস্য ফাতিমা আহমেদ, মুজাহিদুল ইসলাম তাজদিদ ও আদিবা মুস্তফা তানিশা।

ফাইনালে প্রতিযোগীরা বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধানে নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। তাদের উপস্থাপনা মূল্যায়ন করেন ইউনিলিভার বাংলাদেশের পারসোনাল কেয়ার হেড নাবিলা জাবীন খান, হোম কেয়ার হেড মো. নুরুল মনোয়ার, কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট (সিবিডি) হেড মো. শাদমান সাদিকিন এবং বাটা শু বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন।

অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির বলেন, ভবিষ্যতের নেতৃত্ব সেই তরুণদের হাতে, যারা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানাতে এবং সাহসী চিন্তাকে বাস্তব ফলাফলে রূপ দিতে সক্ষম। ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর মাধ্যমে এমন একটি প্রজন্মকে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যারা ডিজিটাল, তথ্যনির্ভর ও ভবিষ্যৎ-উপযোগী বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

‘ডিসরাপ্ট টু উইন’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পরিবর্তনশীল ব্যবসায়িক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে উদ্ভাবনী সমাধান তৈরিতে উৎসাহিত করা হয়।

এবারই প্রথম বিজমায়েস্ট্রোজ এবং ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রাম (ইউএফএলপি)-কে এক প্ল্যাটফর্মে আনা হয়েছে। নেতৃত্বের দক্ষতা বিকাশ, বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধান এবং ক্যারিয়ারের শুরুতেই চাকরির সুযোগ তৈরির লক্ষ্যেই এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়।

প্রতিযোগিতার শুরুতে আবেদন, যোগ্যতা মূল্যায়ন ও ডিজিটাল সাক্ষাৎকারের মাধ্যমে অংশগ্রহণকারী বাছাই করা হয়। পরে নির্বাচিত শীর্ষ ৪৫ জন অংশ নেন বুটক্যাম্প ও ডিসকভারি সেন্টারে, যেখানে তারা মেন্টরশিপ, কেস স্টাডি, দলীয় কার্যক্রম ও বিভিন্ন মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যান। সেখান থেকে নির্বাচিত ১৮ জনকে ছয়টি দলে ভাগ করে গ্র্যান্ড ফিনালে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

ইউনিলিভার বাংলাদেশ জানায়, কর্মসূচির অংশ হিসেবে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ‘লার্ন টু লিড’ রোডশো এবং র‍্যাডান্সি প্ল্যাটফর্মে ওয়েবিনারের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা ইউনিলিভারের ব্যবসা, নেতৃত্ব, নিয়োগ প্রক্রিয়া এবং ক্যারিয়ার গঠনের সুযোগ সম্পর্কে ধারণা পান।

প্রতিযোগিতায় সফল অংশগ্রহণকারীরা ইউনিলিভারের গো-টু-মার্কেট, ফাইন্যান্স, সাপ্লাই চেইন ও হিউম্যান রিসোর্স বিভাগে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। এছাড়া সেরা পারফর্মাররা ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রামের (ইউএফএলপি) চূড়ান্ত সাক্ষাৎকার, এন্ট্রি-লেভেল চাকরি এবং ইউনিলিভার লিডারশিপ ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্যও বিবেচিত হবেন।

ইউনিলিভার বাংলাদেশের মতে, ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’ নতুন প্রজন্মের এমন নেতৃত্ব তৈরি করতে কাজ করছে, যারা উদ্ভাবনী চিন্তা, নেতৃত্বের দক্ষতা এবং ব্যবসায়িক সক্ষমতার মাধ্যমে ভবিষ্যতে সমাজ ও ব্যবসায় দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব রাখতে সক্ষম হবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু