ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

চীনে ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ৪১, মিলল আরও ৩০ মরদেহ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬, ১২:০৪ বিকাল

Link Copied!

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলতি মাসে সংঘটিত ভয়াবহ ভূমিধসে আরও ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গত ১৭ জুলাই চীনের চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে ভয়াবহ এ ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড়ধসে পাহাড়ের পাদদেশ ও নদীতীরবর্তী কয়েকটি আবাসিক ভবন মাটিচাপা পড়ে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিপুল পরিমাণ পাথর ও মাটি ধসে একটি আবাসিক এলাকা ও সড়ক সম্পূর্ণভাবে ঢেকে গেছে। দুর্ঘটনার পর শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

ধ্বংসস্তূপে নিখোঁজ ৫০ জনের সন্ধানে উদ্ধারকাজ চলাকালে কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, সেখানে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। গত শুক্রবার পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ১১ জন।

মঙ্গলবার রাতে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা মরদেহ ও দেহাবশেষের ডিএনএ পরীক্ষা এবং পরিচয় নিশ্চিত করার পর আরও ৩০ জনকে নিহত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে পৌঁছেছে।

এর মাত্র দুই সপ্তাহ আগে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশেও আরেকটি ভূমিধসের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩৩ জন মাটিচাপা পড়েন এবং অন্তত ২১ জনের মৃত্যু হয়।

বিশেষজ্ঞদের মতে, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি এলাকায় মাটি দুর্বল হয়ে পড়ায় সাম্প্রতিক সময়ে চীনের বিভিন্ন অঞ্চলে ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় কলেজশিক্ষক নিহত

খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ঢাকাসহ ৯ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস

২১ কোটি বছর আগের ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারখানায় নিহত ৫, নিখোঁজ ৪

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

পরিকল্পিত নগরায়ণ ও সবুজ ভবন নির্মাণে গুরুত্বারোপ গৃহায়নমন্ত্রীর

একই জমিতে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের আহ্বান

সংযোগ সড়ক না থাকায় দুই বছর ধরে বন্ধ ৩০ কোটি টাকার দুই সেতু