ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

হামিংবার্ড ফিডারে পিঁপড়া দেখলে যা করবেন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৬, ১২:০৬ বিকাল

Link Copied!

বাড়ির আঙিনায় হামিংবার্ডের জন্য রাখা ফিডারে পিঁপড়ার আনাগোনা দেখা গেলে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। তবে পিঁপড়া সরাসরি হামিংবার্ডের ক্ষতি করার সম্ভাবনা কম হলেও ফিডারের চিনির পানি দূষিত করে পাখিদের অসুস্থ করে তুলতে পারে। তাই ফিডারে পিঁপড়ার উপস্থিতি দেখা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

পাখি পর্যবেক্ষণ গাইড ও নিউইয়র্ক সিটি বার্ড অ্যালায়েন্সের নগর জীববৈচিত্র্য বিশেষজ্ঞ টড উইনস্টনের মতে, পিঁপড়া নিজে হামিংবার্ডের জন্য বড় হুমকি নয়। তবে এসব পোকা ফিডারের চিনির পানিতে ছত্রাক, ব্যাকটেরিয়া ও অন্যান্য রোগজীবাণু নিয়ে যেতে পারে।

বিশেষজ্ঞের ভাষ্য, দূষিত চিনির পানি পান করলে হামিংবার্ড অসুস্থ হয়ে পড়তে পারে। পিঁপড়ার মাধ্যমে জীবাণু পানিতে যাওয়ার পাশাপাশি দীর্ঘসময় পড়ে থাকা বা নষ্ট হয়ে যাওয়া চিনির পানিও পাখির জন্য ক্ষতিকর হতে পারে।

শুধু স্বাস্থ্যঝুঁকিই নয়, ফিডারে বেশি পিঁপড়া থাকলে হামিংবার্ড সেখানে আসতেও অনীহা দেখাতে পারে। এতে পাখিরা নিয়মিত খাদ্যের একটি নির্ভরযোগ্য উৎস হারাতে পারে।

ফিডারে পিঁপড়া দেখলে কী করবেন?

ফিডারে পিঁপড়ার সংখ্যা বাড়তে শুরু করলে, বিশেষ করে তারা যদি চিনির পানির পাত্রের ভেতরে ঢুকে পড়ে, তাহলে দ্রুত ফিডারটি খালি করে পরিষ্কার করতে হবে। এরপর নতুন করে তাজা চিনির পানি দিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, গরম আবহাওয়ায় মৃত পোকামাকড় ও অন্যান্য ময়লা দ্রুত নেক্টার বা চিনির পানিকে দূষিত করতে পারে। তাই হামিংবার্ড আবার ফিডার থেকে খাওয়ার আগেই সেটি পরিষ্কার করা জরুরি।

পিঁপড়া দূরে রাখবেন যেভাবে

ফিডারে পিঁপড়ার প্রবেশ ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় হলো তাদের জন্য চিনির পানি পর্যন্ত পৌঁছানো কঠিন করে দেওয়া। এ জন্য ফিডারটি দড়ি বা তারের সাহায্যে ঝুলিয়ে রাখা যেতে পারে। বিশেষজ্ঞের মতে, স্বচ্ছ ফিশিং লাইন ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়। এর পিচ্ছিল পৃষ্ঠের কারণে পিঁপড়ার পক্ষে সেটি বেয়ে ফিডারে পৌঁছানো কঠিন হয়।

এ ছাড়া ফিডারের বাইরে পড়ে থাকা চিনির পানির দাগ বা আঠালো অবশিষ্টাংশ নিয়মিত পরিষ্কার করতে হবে। এসব মিষ্টি পদার্থ পিঁপড়া ও মৌমাছিকে আকর্ষণ করে। ফিডারের বাইরের অংশ পানি অথবা পানি-ভিনেগারের দ্রবণ দিয়ে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে।

ব্যবহার করতে পারেন ‘অ্যান্ট মোট’

পিঁপড়া ঠেকাতে ‘অ্যান্ট মোট’ বা ‘অ্যান্ট গার্ড’ ব্যবহার করা যেতে পারে। এটি ফিডার ও ঝোলানোর ব্যবস্থার মাঝখানে থাকা ছোট জলাধার, যেখানে পানি জমে থাকে। পিঁপড়া পানির বাধা পেরিয়ে ফিডারের চিনির পানিতে পৌঁছাতে পারে না।

বাজারে পাওয়া অ্যান্ট মোটের পাশাপাশি বাড়িতেও এটি তৈরি করা যায়। এ জন্য গভীর বোতলের ছিপি, ছোট কাপ বা স্প্রে ক্যানের ঢাকনার মতো ছোট পাত্র ব্যবহার করা যেতে পারে।

তবে এতে শুধু সাধারণ পানি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পানিতে তেল বা অন্য কোনো রাসায়নিক মেশানো উচিত নয়।

পেট্রোলিয়াম জেলি বা তেল ব্যবহার নয়

পিঁপড়া ঠেকাতে ফিডারের হ্যাঙ্গারে পেট্রোলিয়াম জেলি বা তেল লাগানোর বিষয়ে সতর্ক করেছেন টড উইনস্টন। এসব পদার্থ হামিংবার্ডের পালকে লেগে যেতে পারে। এতে পাখির পালক পরিষ্কার রাখা এবং উড্ডয়নের জন্য প্রয়োজনীয় পালকের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হতে পারে।

একইভাবে ফিডারের আশপাশে কীটনাশক বা বিষাক্ত রাসায়নিক ব্যবহার না করার পরামর্শও দিয়েছেন তিনি। এসব পদার্থ শুধু পিঁপড়াই নয়, হামিংবার্ডসহ অন্যান্য উপকারী পোকামাকড় ও প্রাণীর জন্যও ক্ষতিকর হতে পারে।

তাই ফিডার পরিষ্কার রাখা, মিষ্টি পানির ছিটা দ্রুত মুছে ফেলা এবং পানির বাধা তৈরি করাই পিঁপড়া ঠেকানোর সবচেয়ে নিরাপদ উপায়। এতে হামিংবার্ডের জন্য ফিডারটি পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা সম্ভব হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২

প্রযুক্তির বিপ্লব: বৃষ্টির ফোঁটা থেকেই মিলবে বিদ্যুৎ

জুলাইয়ের ২৫ দিনেই ২৩০ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স

আগাম ভিসা ছাড়াই এশিয়ার যেসব দেশে যেতে পারেন বাংলাদেশিরা

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১১৬০

রাঙ্গাবালীতে ৩ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

বাউফলে সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক নিহত

দেশের ২০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল