ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জলঢাকায় বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৬, ১২:৩৫ বিকাল

Link Copied!

নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা সড়ক সংস্কার এবং ভেঙে পড়া একটি ব্রিজের স্থানে নতুন ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১৩ জুলাই) উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া থেকে ক্যানেলের পাড় পর্যন্ত সড়কের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বালাগ্রাম ইউনিয়ন মাদকবিরোধী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন কমিটির প্রধান উপদেষ্টা মোহাইমেনুর রহমান সানা, সদস্য সচিব সুমন আল হোসাইন, রাশেদুল ইসলাম, আব্দুল জব্বার, আকরাম আলী, বিলকিস বেগমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। পাশাপাশি ভেঙে পড়া ব্রিজের কারণে যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বারবার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ নিরসনে দ্রুত হাজীপাড়া থেকে ক্যানেলের পাড় পর্যন্ত সড়কটি সংস্কার এবং ভেঙে পড়া ব্রিজের স্থানে নতুন ব্রিজ নির্মাণ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে এবং দ্রুত সড়ক সংস্কার ও নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত