ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কুয়াশায় আচ্ছন্ন ঢাকার আকাশ, বেড়েছে শীতের তীব্রতা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জানুয়ারী ২০২৪, ১০:৫৫ সকাল

Link Copied!

কুয়াশায় ঢেকে আছে ঢাকার আকাশ। বুধবার (৩ জানুয়ারি) ভোর থেকে রাজধানীর আকাশে সূর্যের দেখা নেই। তাপমাত্রা খুব একটা না কমলেও কুয়াশার কারণে বেড়েছে শীতের তীব্রতা।

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। কুয়াশা পড়ছিল ঢাকায়ও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কুয়াশা কেটে দেখা মিলছিল সূর্যের। তবে বুধবারের পরিস্থিতি অন্যান্য দিনের চেয়ে ভিন্ন। সহসা সূর্যের দেখা মিলবে বলে মনে হচ্ছে না।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে যা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলের মত শীতে জবুথবু নগরবাসীও। শীত থেকে বাঁচতে বুধবার সকালে ভারী শীতবস্ত্র পরে অফিসমুখী হয়েছেন নগরের মানুষজন।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ বিঘ্ন হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সারাদেশের কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানান এ আবহাওয়াবিদ

Facebook Comments Box

আরও পড়ুন

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?

ঢাকায় মেঘলা আকাশ, আবহাওয়া থাকবে শুষ্ক