ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জুন ২০২৬, ৯:১৪ বিকাল

Link Copied!

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ডিজিটাল প্ল্যাটফর্মে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার।

সভায় স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম. কামাল, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, পর্যবেক্ষক হিসাবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আজিমুদ্দীন বিশ্বাস, এন.ডি.সি এবং বহিঃ নিরীক্ষক, এসইসি, ডিএসই ও সিএসই’র প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রটিনাইজার এবং কোম্পানীর সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগন উক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।

সভায় ২০২৫ সালের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও উক্ত বছরের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

বার্ষিক সাধারণ এ সভায় সমাপনী বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান বলেন, “আমরা অত্যন্ত গর্বিত যে, ডেল্টা লাইফ সততা ও মানুষের আস্থা অর্জনের সাথে ব্যবসা করে গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে লভ্যাংশ দিয়ে যাচ্ছে। বীমা কোম্পানিতে দাবি পরিশোধ হলো মূল বিষয়,  যেখানে কোম্পানির ম্যানেজমেন্ট শতভাগ পারফরমেন্স আশা করেন। সেই ক্ষেত্রে ডেল্টা লাইফ ইনসিওরেন্স সমাজে স্বীকৃতি অর্জন করতে সমর্থ হয়েছে। যার জন্য কোম্পানি আজ প্রতিষ্ঠিত হতে পেরেছে। সততার সাথে ব্যবসা করে যে একটি কোম্পানিকে উন্নত করা যায়, ডেল্টা লাইফ তার অন্যতম প্রকৃষ্ট উদাহরণ।”

এ সময় এ সফলতার জন্য কোম্পানীর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ যে যার জায়গা থেকে সততার সাথে কাজ করে এই অর্জনকে সম্ভব করার জন্য। বর্তমান বাংলাদেশে অর্থনৈতিক এই সংকটময় পরিস্থিতিতে চলতি বছরে প্রায় ১০% প্রবৃদ্ধি সত্যি প্রশংসার দাবি রাখে।”

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত