ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

তামাক নিয়ন্ত্রণের কর্মীরা এনবিআররের সহযোগী : মোস্তাফিজুর রহমান

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জানুয়ারী ২০২৪, ১:৫১ বিকাল

Link Copied!

আমরা যারা তামাক নিয়ন্ত্রণের কর্মী তারা এনবিআররের সহযোগী। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। প্রতিবছর এনবিআরের সাথে যারা দেখা করে সবাই চায় কীভাবে কর কমানো যায়। কিন্তু এই একটা গ্রুপই আছেন যারা সরকারকে ট্যাক্স আদায়ে সহযোগিতা করে। শুধু তাই নয় তাদেরকে এ বিষয়ে এভিডেন্সসহ সাজেশন দেয়ার চেষ্টা করি। এসব গবেষণার সঙ্গে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন আহমেদ, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গোলাম মহিউদ্দীন ফারুক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হকসহ অন্যান্য গবেষকরা যুক্ত থাকেন।

গতকাল রোববার রাজধানীর বিএমএ ভবনের ডা শহীদ মিলন সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় সিটিএফকে এর লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) যৌথভাবে এসব কথা বলেন।

তিনি বলেন, যদি এনবিআরের সংশ্লিষ্ট শাখা আমাদের সাথে বসেন। সব সময় এনবিআরের সামনে কর আদায়ে একটা টার্গেট থাকে। এখানে এনবিআরের মেধাবী কর্মকর্তারা আছেন। আমি আপনাদের অনুরোধ করবো যদি আমাদের প্রস্তাবণাগুলো কীভাবে আমলে নেয়া যায় বা সেগুলো নিয়ে আলোচনা করা যায় সেই বিষয়ে সুযোগ তৈরি করার জন্য।

তিনি আরও বলেন, বিষয়গুলো যদি সরকারের কাছে পেশ করা যায় যেখানে স্বাস্থ্যমন্ত্রী থাকতে পারে এবং অন্যান্য বিশেষজ্ঞরা থাকতে পারেন। একইসঙ্গে প্রাক্তন ও বর্তমানে যারা কাজ করছেন তাদের সামনে এ প্রস্তাব দিলাম। আমি আশা করছি রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ রক্ষায় আমাদের প্রস্তাবনাগুলো এনবিআরকে সহযোগিতা করবে।

Facebook Comments Box

আরও পড়ুন

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?

ঢাকায় মেঘলা আকাশ, আবহাওয়া থাকবে শুষ্ক