ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে মাছসহ তিন জেলে আটক

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ

Link Copied!

ভোলার চরফ্যাশন উপজেলায় অভিযান চালিয়ে মাছসহ তিন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। এ সময় তাদের কাছ থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিংবোট, ছয়টি ট্রলিং জাল এবং বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দিবাগত রাতে উপজেলার দুলারহাট থানাধীন সুলতান ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। রোববার (১৪ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আটক ব্যক্তিরা হলেন দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের মো. জামাল (৪০), আহমেদপুর ইউনিয়নের আবুল কালাম (৪০) এবং ফরিদাবাদ গ্রামের মো. সিরাজ (৬০)।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিংবোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৭ লাখ টাকা মূল্যের ছয়টি অবৈধ ট্রলিং জাল এবং প্রায় ৮০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটে থাকা তিন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা ট্রলিংবোট, জাল ও মাছসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, সামুদ্রিক সম্পদ রক্ষা এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাগড়াছড়ির পাহাড়ে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, টিকে আছে মাত্র কয়েকটি বাসা

৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে আমিরাতের টুরিস্ট ভিসা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-সহকারী নিহত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Your Team Got the Perfect Shot? Then Visit OPPO Store to “Shoot & Win”!

শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন নিয়ে এলো অপো, গোল করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা

বটতলীতে ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় আবারও বটবৃক্ষ রোপণ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ

টানা দ্বিতীয় দফায় আবারও কমল স্বর্ণের দাম

vivo Empowers Students Through Nationwide University Photography Contest