ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মে ২০২৬, ১:৪৯ বিকাল

Link Copied!

আর্থিক খাতকে সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালনা করা হবে এবং বিনিয়োগ ও ঋণ বরাদ্দে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে আশ্বস্ত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “আর্থিক খাতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বিনিয়োগ বরাদ্দের ক্ষেত্রেও রাজনৈতিক প্রভাব থাকবে না—এটি সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত।”

তিনি আরও জানান, পুঁজিবাজার, বিনিয়োগ বাজার ও সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ৪২৫ কোটি টাকার মূলধন নিয়ে ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের অংশগ্রহণে ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি’ যাত্রা শুরু করেছে। ব্যাংকগুলো তাদের ১ শতাংশ মুনাফা থেকে এই তহবিল গঠন করেছে।

এই তহবিল থেকে সিড, লেট সিড ও সিরিজ-এ ধাপে ধারাবাহিক বিনিয়োগ করা হবে, যা উৎপাদনশীল ও প্রযুক্তিনির্ভর খাতে উদ্যোক্তাদের মূলধন জোগাবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, শুধু প্রযুক্তিনির্ভর নয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও (এসএমই) এই ভেঞ্চার ক্যাপিটাল সুবিধার আওতায় আসবেন।

এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান জানান, জুলাই থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি ভেঞ্চার ক্যাপিটাল খাতে ব্যাংকগুলোর ৪২৫ কোটি টাকার বিনিয়োগের সঙ্গে বাংলাদেশ ব্যাংক আরও ৫০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন করবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত