ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. সর্বশেষ

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৪০ অভিবাসী

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ ডিসেম্বর ২০২৩, ৫:৩৯ অপরাহ্ণ

Link Copied!

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪০ অভিবাসী। তাঁরা হলেন লিবিয়ার পূর্বাঞ্চলের দারনা শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৩ জন ও বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ২৭ বাংলাদেশি। এই ১৪০ অভিবাসীকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় গতকাল ২১ ডিসেম্বর সকালে দেশে ফেরত আনা হয়েছে। এ সময় শাহজালাল বিমানবন্দরে প্রত্যেককে পকেটমানি হিসেবে ৫ হাজার ৯১৯ টাকা এবং কিছু খাদ্যসমগ্রী উপহার দেয় আইওএম।

লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস দারনা ও আল-বাইদা শহরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জরুরি ওষুধ, ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছেন। তবে বন্যায় দারনা শহরের প্রবাসীদের পাসপোর্টসহ বৈধ কাগজপত্র নষ্ট হয়ে যাওয়ায় তাদের দেশে প্রত্যাবাসনে কিছুটা বিলম্ব হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধভাবে কিংবা দালালের খপ্পরে পড়ে কেউ যাতে বিদেশে না যায় সে বিষয়ে পরিচিতদের সচেতন করার অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের জুলাই থেকে গতকাল পর্যন্ত ত্রিপলি ও বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটকসহ বিপদগ্রস্ত মোট ৯৭৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। খুব শিগগির অনিয়মিত সব বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

মিঠাপানির মাছের রোগ নিয়ন্ত্রণে গবেষণার বিকল্প নেই: মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্যখাতে টেকসই উন্নয়নে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন মন্ত্রী

তামাকপণ্যের দাম বাড়ালে ৪ লাখ মৃত্যু প্রতিরোধ সম্ভব: আহছানিয়া মিশন

আগামী চার দিনজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কিছু এলাকায় ভারী বর্ষণের আশঙ্কা

DNCC, ARK Foundation Join Forces to Make Dhaka Bus Terminals Tobacco-Free

ঢাকার বাস টার্মিনালগুলো ধূমপানমুক্ত করতে একজোট ডিএনসিসি ও আর্ক ফাউন্ডেশন

Will Your Team Lift the Trophy? Maybe. But, Your World Cup Moment with OPPO Is Guaranteed

আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত!

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে পরিবর্তন, শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের জন্য নতুন নির্দেশনা

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নারী, শিশু ও প্রতিবন্ধীরা

চলতি অর্থবছরে রেমিট্যান্স ৩৪.৩৮ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১৮.৬১ শতাংশ

জুনে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার