ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হামের উপসর্গে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে দেশজুড়ে

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ এপ্রিল ২০২৬, ১০:৪৯ সকাল

Link Copied!

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ১৯ দিনে সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শুক্রবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, একই সময়ে সারা দেশে ৭১১ জন শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের সন্দেহে ৫ হাজার ৭৯২ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ৭৭১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে ঢাকা বিভাগ-এ, যেখানে মোট ৩১৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৪৭ জন শিশুকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এর মধ্যে সর্বোচ্চ ১৮ জন আক্রান্ত পাওয়া গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগ-এ ৮ জন, খুলনা বিভাগ ও সিলেট বিভাগ-এ ৫ জন করে এবং চট্টগ্রাম বিভাগ-এ ৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বরিশাল বিভাগ ও রংপুর বিভাগ-এ ১ জন করে আক্রান্তের তথ্য পাওয়া গেছে। তবে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগ-এ নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আগামী রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। প্রাথমিকভাবে বেশি সংক্রমিত এলাকাগুলোতে টিকা প্রদান করা হবে।

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞদের পরামর্শ, শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনা এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করা জরুরি।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু