ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

এডিস নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে ডিএসসিসি

প্রতিবেদক
admin
১৫ জুন ২০২৩, ২:০৯ অপরাহ্ণ

Link Copied!

ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে আগামী রবিবার (১৮ জুন) হতে মাঠ পর্যায়ে কাজ শুরু করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ঢাদসিক) পদায়নকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান পদায়নকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন এবং আগামী রবিবার হতে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরুর করতে নির্দেশনা দেন।

এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো মিজানুর রহমান বলেন, “এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণই প্রমাণিত কর্মপন্থা। সেলক্ষ্য আইনী বিধি-বিধানের মধ্যে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্যই আপনাদের এখানে পদায়ন করা হয়েছে। জনকল্যাণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা যেমন জরুরি তেমনি সাধারণ মানুষ যেন আরও বেশি সচেতন হন সে বিষয়টিও আপনারা সর্বাধিক গুরুত্ব দেবেন। আশা করি আপনাদের কর্মদক্ষতার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় আমরা ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখতে পারব।”

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers