ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  • অন্যান্য

পদত্যাগ করেছেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ । ৪৮ জন

দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত অনিবার্য কারণ উল্লেখ করে সোমবার (২ মার্চ) তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র দাখিল করেছেন।

ড. এম আসলাম আলম ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর আইডিআরএ’র চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। তাকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেয়া হয়েছিল, যা অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ৮ সেপ্টেম্বর।

আইডিআরএ সূত্রে জানা গেছে, ড. এম আসলাম আলম প্রায় দুই সপ্তাহ আগে এক সভায় পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।