ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

এল আল্টোতে সামরিক বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ১৫, আহত ৩০

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ সকাল

Link Copied!

বলিভিয়ার রাজধানী লা পাজ-এর কাছে অবস্থিত এল আল্টো শহরের একটি ব্যস্ত সড়কে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজ ও তাস এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ইউনিটেল জানিয়েছে, বলিভিয়ার বিমানবাহিনীর একটি লকহিড সি-১৩০ হারকিউলিস বিমান দেশের অভ্যন্তরে নতুন টাকার নোট পরিবহন করছিল।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানটি সান্তা ক্রুজ দে লা সিয়েরা শহর থেকে উড্ডয়নের পর নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পাশের একটি সড়কে পড়ে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি কয়েকটি যানবাহনের ওপর আছড়ে পড়ে, ফলে হতাহতের সংখ্যা বাড়ে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়—বিমান বিধ্বস্ত হওয়ার পর মাটিতে ছড়িয়ে থাকা টাকা সংগ্রহ করতে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। এতে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কর্তৃপক্ষ ও দমকলকর্মীরা পানির পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ এবং লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

বলিভিয়ার অগ্নিনির্বাপক বিভাগের প্রধান পাভেল টোভার জানান, দুর্ঘটনায় বিমানের সব ক্রু সদস্য নিহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসক ও উদ্ধারকর্মীরা এখনও ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংক-এর নির্দেশ অনুযায়ী বিমানটি নতুন নোট বহন করছিল। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

ঘটনার পর এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট