ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

১১৮০ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ দিল বিআরটিএ ও ডাম

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ সকাল

Link Copied!

তামাকজাত দ্রব্য ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন (সংশোধিত-২০১৩) যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর উদ্যোগে ও ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় মোট ১১৮০ জন গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

ঢাকা আহছানিয়া মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি জানুয়ারি ২০২৬ মাসে সাত ধাপে রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে ‘পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শীর্ষক এ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন পেশাদার গাড়ি চালকদের সামনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও তামাক ব্যবহারের স্বাস্থ্য ক্ষতি বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন।

এ সময় বাস, সিএনজি, লেগুনা ও টেম্পু চালকদের প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের কুফল, তামাকজাত দ্রব্য ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি এবং তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। প্রশিক্ষণে জানানো হয়, চালক ও চালকের সহকারীদের ধূমপানের ফলে গণপরিবহনে যাত্রীরা পরোক্ষ ধূমপানের শিকার হন, যা নারী ও শিশুদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। ধূমপান না করেও তারা একই ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়েন।

ভিডিও চিত্রের মাধ্যমে অংশগ্রহণকারী চালকদের গণপরিবহনে ধূমপানের অপকারিতা ও আইনের বাধ্যবাধকতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণে আরও জানানো হয়, বাস টার্মিনাল, বিমানবন্দর, রেলস্টেশন, নৌ-বন্দর, সরকারি বিভিন্ন অফিস ও অন্যান্য জনসমাগমস্থল আইন অনুযায়ী পাবলিক প্লেস হিসেবে বিবেচিত এবং এসব স্থানে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ।

বক্তারা বলেন, গণপরিবহনকে শতভাগ তামাকমুক্ত রাখতে আইন প্রয়োগের পাশাপাশি চালক ও সংশ্লিষ্টদের সচেতনতা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ঢাকা আহছানিয়া মিশন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

640 Public Transport Drivers Trained Under BRTA and DAM Initiative

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় কলেজশিক্ষক নিহত

খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ঢাকাসহ ৯ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস

২১ কোটি বছর আগের ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারখানায় নিহত ৫, নিখোঁজ ৪

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

পরিকল্পিত নগরায়ণ ও সবুজ ভবন নির্মাণে গুরুত্বারোপ গৃহায়নমন্ত্রীর

একই জমিতে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের আহ্বান