ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মারা গেছেন হেনরি কিসিঞ্জার

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ নভেম্বর ২০২৩, ১০:৩০ সকাল

Link Copied!

মারা গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) কানেকটিকাটের নিজ বাড়িতে মারা যান ১০০ বছর বয়সী কিসিঞ্জার।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থান এবং বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ আখ্যা দেওয়া হেনরি কিসিঞ্জার বাংলাদেশসহ সারা বিশ্বের গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষের মাঝে সমালোচিত ব্যক্তিদের একজন। মুক্তিযুদ্ধের সময় তিনি বাঙালি জনগোষ্ঠীর ওপর হত্যাযজ্ঞ চালাতে পাকিস্তানের কাছে অবৈধ অস্ত্র বিক্রির নির্দেশও দিয়েছিলেন হেনরি।

কিসিঞ্জারের জন্ম হয় ১৯২৩ সালের ২৭ মে, জার্মানির এক ইহুদি পরিবারে। জার্মানিতের ইহুদি-বিরোধী তৎপরতা বেড়ে গেলে তাদের পরিবার পালিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলে যায়। হেনরি কিসিঞ্জার দীর্ঘ কর্মজীবনে মার্কিন পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং জেরাল্ড ফোর্ডের অধীনে পররাষ্ট্র সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। ‘কিসিঞ্জার অ্যাসোসিয়েটস’ হলো তার গড়ে তোলা রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত