ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চলচ্চিত্রে ধূমপান বিরোধী প্রচারণা বৃদ্ধির তাগিদ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ নভেম্বর ২০২৫, ১:২০ বিকাল

Link Copied!

চলচ্চিত্রে ধূমপানবিরোধী বার্তা জোরদার ও তামাক নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা যথাযথভাবে বাস্তবায়নে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকদের আরো সক্রিয় ভূমিকা রাখার তাগিদ জানানো হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বিএফডিসি’র সেমিনার হলে “চলচ্চিত্রে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পরিচালক-প্রযোজকদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান বক্তারা।

সভায় বক্তারা বিশেষ করে শিশু ও কিশোরদের সুরক্ষা নিয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, চলচ্চিত্রে ধূমপান ও মাদক সেবনের দৃশ্য শিশু ও তরুণদের প্রভাবিত করে সমাজ ও সভ্যতার জন্য ক্ষতিকর। তাই পরিচালক ও প্রযোজকরা অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

সভাটি যৌথভাবে আয়োজন করে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। মানস এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিত’র সভাপতি শাহিন সুমন, চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, দেলোয়ার জাহান ঝন্টু প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখনে মানস এর সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার। অন্যান্যর মধ্যে আরো বক্তব্য রাখেন প্রত্যাশা’র সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মো. বজলুর রহমান, বিইআর-ঢাকা ইউনিভার্সিটির প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল, ডাব্লিউবিবি ট্রাস্টের হেড অব প্রোগ্রামস্ সৈয়দা অনন্যা রহমান প্রমূখ। প্রবন্ধ উপস্থাপন করেন মানসের প্রকল্প সমন্বয়কারী উম্মে জান্নাত এবং সঞ্চালনা করেন মানসের সিনিয়র প্রজেক্ট এন্ড কমিউনিকেশন অফিসার মো. আবু রায়হান।

এ সময় বক্তারা বলেন, ধূমপান, মাদক সেবনের দৃশ্য চলচ্চিত্রে তুলে ধরার অর্থ হলো সমাজ, সভ্যতাকে হত্যা করা। দুই ঘন্টার চলচ্চিত্রে শতাধিক ধূমপানের দৃশ্য ‘কাহিনীর প্রয়োজনে’ দেখানো হয় না। চরিত্রের প্রয়োজনের দোহাই দিয়ে ধূমপানকে ফোকাস করার পেছনে ধূর্ত তামাকে কোম্পানির অপচেষ্টা রয়েছে। তামাক কোম্পানি কিশোর-তরুণদের তামাকের নেশায় উৎসাহিত করতে বিনোদন মাধ্যমের অপব্যবহার করছে। চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য সংযোজন করা হলে তামাক নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা যথাযথভাবে প্রতিপালন করতে হবে। তামাক সেবন ও ধূমপানের ফলে সৃষ্ট ক্ষতিসমূহ সচিত্র আকারে প্রচারে ব্যবস্থা প্রয়োজন বলে মনে করেন তারা। এছাড়াও ধূমপান, মাদক, ভাষার অপব্যবহার রোধে ওটিটি প্ল্যাটফর্মের নীতিমালাটি চূড়ান্ত এবং আলাদা একটি গাইডলাইন প্রণয়নে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে ৪০ জন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এর কর্মকর্তাবৃন্দ, প্রত্যাশা, টিসিআরসি-ডিআইইউ, ডাব্লিউবিবি ট্রাস্ট, ডরপ্, গ্রামবাংলা উন্নয়ন কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

ভালো ফলন ও দামে চাঁপাইনবাবগঞ্জের পাটচাষিদের মুখে হাসি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ইনফ্লুয়েন্সার জেজুনের

হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্স সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

সময়মতো ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছানোর নির্দেশ কৃষিমন্ত্রীর

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকায় পদ্মা ব্যারাজ, বদলে যাবে ১৯ জেলার চিত্র?

বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলার চুরি, নেপথ্যে কারা?

শুঁটকিতেও মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক: শীর্ষে লইট্টা ও চিংড়ি

যুদ্ধে বিপর্যস্ত কৃষ্ণসাগর: সাড়ে ৪ বছরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

কৃষকের কাছে সময়মতো ন্যায্যমূল্যে সার পৌঁছানোর তাগিদ কৃষিমন্ত্রীর

Tourism Fair Concludes with Tk 43 Crore in Business Over Three Days