ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বিশ্বের প্রথম অনুমোদিত হলো এক ডোজের নতুন টিকা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ নভেম্বর ২০২৫, ১২:২৮ বিকাল

Link Copied!

ব্রাজিলে বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন পেয়েছে। দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ‘আনভিসা’ বুধবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছে এবং এটি ব্রাজিলের কর্তৃপক্ষের মতে ‘ঐতিহাসিক’ এক অর্জন।

বুটানটান ইনস্টিটিউটের তৈরি এই টিকার নাম ‘বুটানটান-ডিভি’, যা ১২ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য ব্যবহারযোগ্য। ডেঙ্গু টিকার বিপরীতে যা দুই ডোজে দেওয়া হয়, এই নতুন টিকা একবার নিলেই যথেষ্ট, ফলে টিকাদান কর্মসূচি আরও দ্রুত ও সহজ হবে।

ইনস্টিটিউটের পরিচালক এসপার কাল্লাস বলেন, “ব্রাজিলের বিজ্ঞান ও স্বাস্থ্যের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। যে রোগটি আমাদের কয়েক দশক ধরে ভোগাচ্ছে, এখন আমরা অত্যন্ত শক্তিশালী একটি হাতিয়ার দিয়ে তার মোকাবিলা করতে পারব।”

ব্রাজিলজুড়ে ৮ বছরের ক্লিনিক্যাল ট্রায়াল এবং ১৬ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালানোর পর এই টিকা তৈরি করা হয়েছে। ট্রায়ালের ফলাফলে দেখা গেছে, গুরুতর ডেঙ্গু প্রতিরোধে কার্যকারিতা ৯১.৬ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বজুড়ে ১ কোটি ৪৬ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১২ হাজারের মৃত্যু হয়েছে। এর অর্ধেকই ব্রাজিলে ঘটেছে। গবেষকরা জলবায়ু পরিবর্তনকে ডেঙ্গুর বৃদ্ধি ও বিস্তারে দায়ী করছেন।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্ডার পাদিলহা জানিয়েছেন, টিকা উৎপাদনের জন্য চীনা কোম্পানি ‘উশি বায়োলজিক্স’ এর সঙ্গে চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় ৩ কোটি ডোজ টিকা সরবরাহ করা হবে।

এই এক ডোজের টিকা ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে এবং বিশেষভাবে দ্রুত টিকাদান কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা