ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

পপুলার লাইফের গৌরবময় ২৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ নভেম্বর ২০২৫, ১০:৫৪ সকাল

Link Copied!

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির গৌরবময় ২৫ বছর পূর্তি উৎসব ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযুদ্ধ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে অংশ নেন কোম্পানির পরিচালক, কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী এবং পপুলার লাইফ ইনস্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি প্রতিষ্ঠানের সফলতার ধারাবাহিকতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী ও মোঃ মোতাহার হোসেন; স্বতন্ত্র পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া ও ড. মোনালিসা মনোয়ার।

স্বাগত বক্তব্য প্রদান করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। তিনি প্রতিষ্ঠানের যাত্রাপথ, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

উৎসবে পপুলার লাইফের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত থেকে প্রতিষ্ঠানের ২৫ বছরের সাফল্যের মাইলফলককে স্মরণীয় করে রাখেন।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স