ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

কাস্টমস ও এনএসআই যৌথ অভিযানে ৬ লাখ টাকার সিগারেট উদ্ধার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ নভেম্বর ২০২৫, ১২:২৩ বিকাল

Link Copied!

দুবাই থেকে দেশে ফিরতে গিয়ে দুই যাত্রীর লাগেজ থেকে ১৯৯ কার্টুন বিদেশি সিগারেট ও আমদানি নিষিদ্ধ ২৫০ পিস ‘গৌরী’ ক্রিম জব্দ করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস শাখা।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট অবতরণের পর কাস্টমস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্র জানায়, যাত্রী মো. ফখরুল ইসলাম (পাসপোর্ট নং A02066261) ও মো. আশরাফুল ইসলাম (পাসপোর্ট নং A00519130)-এর লাগেজ তল্লাশির সময় ১৯৯ কার্টুন ‘মন্ড’ ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং ২৫০ পিস নিষিদ্ধ সৌন্দর্যবর্ধক ‘গৌরী’ ক্রিম পাওয়া যায়।

জব্দকৃত সিগারেটের বিপরীতে শুল্ক আদায়যোগ্য সম্ভাব্য রাজস্ব মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। সিগারেটগুলো ঘোষণাবিহীন (Undeclared) ছিল। এগুলো জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে নেওয়া হয়েছে।

তবে যাত্রী দুজনকে আটক না করে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি বলেন, “নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

আরও পড়ুন

640 Public Transport Drivers Trained Under BRTA and DAM Initiative

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় কলেজশিক্ষক নিহত

খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ঢাকাসহ ৯ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস

২১ কোটি বছর আগের ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারখানায় নিহত ৫, নিখোঁজ ৪

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

পরিকল্পিত নগরায়ণ ও সবুজ ভবন নির্মাণে গুরুত্বারোপ গৃহায়নমন্ত্রীর

একই জমিতে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের আহ্বান