ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ময়মনসিংহে অটোরিকশার ধাক্কায় নারীসহ ২ জন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অক্টোবর ২০২৫, ৯:৪৯ সকাল

Link Copied!

ময়মনসিংহের মুক্তাগাছায় দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নারীসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার সাতাশিয়া এলাকার কানাইবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকার মকবুল হোসেন (৪৬) এবং মুক্তাগাছা পৌর শহরের কলেজ রোডের মুকুল ফৌজ এলাকার বাসিন্দা রুম্পা সাহা (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের সাতাশিয়া কানাইবটতলা এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহগামী যাত্রীবাহী অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী মকবুল হোসেন ঘটনাস্থলেই মারা যান। আশপাশের লোকজন গুরুতর আহত রুম্পা সাহাসহ অটোরিকশার চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রুম্পা মারা যান।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র