ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

অক্টোবরের ৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ কোটি ১০ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ অক্টোবর ২০২৫, ৪:০৯ বিকাল

Link Copied!

চলতি অক্টোবরের প্রথম চার দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় এক হাজার ৭২০ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন বলেন, গত বছরের অক্টোবরের প্রথম চারদিনে প্রবাসী আয় এসেছিল ৩৯ কোটি মার্কিন ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় কমেছে ২৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বা ৬৩ দশমিক ৮৫ শতাংশ।

অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৭৭২ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৪ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৬৯৩ কোটি ৩০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৭৯ কোটি ৩০ লাখ ডলার বা ১১ দশমিক ৫০ শতাংশ।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯