ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, এ বছর মৃত ১৯

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ সকাল

Link Copied!

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নাসিমা আক্তার (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে জানানো হয়, এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণহানি দাঁড়িয়েছে ১৯ জনে। তাদের মধ্যে ছয়জন নারী।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নগরে ১,১৬৪ জন এবং জেলায় ১,০২০ জনসহ চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,১৮৪ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫৭ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিমা আক্তার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাসিন্দা। গত বুধবার তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোমের পাশাপাশি একাধিক শারীরিক জটিলতা উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট