ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

তিন মাসে ব্যাংক আমানত বেড়েছে ৭৩ হাজার কোটি টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ বিকাল

Link Copied!

অনিয়ম, দুর্নীতি, লুটপাট আর নানা সংকটের মধ্যেও দেশে ব্যাংক খাতে আমানত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৮ শতাংশ।

তথ্যমতে, মার্চ শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ২৩ হাজার ৫০৪ কোটি টাকা। জুন শেষে তা দাঁড়ায় ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকা। অর্থাৎ, তিন মাসে আমানত বেড়েছে ৭৩ হাজার ৭৯ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে শহরের তুলনায় গ্রামীণ এলাকায় আমানতের প্রবৃদ্ধি বেশি ছিল। এপ্রিল-জুন প্রান্তিকে গ্রামীণ অঞ্চলে আমানত বেড়েছে ৪ দশমিক ৮৭ শতাংশ, যেখানে শহরে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৬ শতাংশ। জুন শেষে ব্যাংক খাতে থাকা মোট আমানতের মধ্যে শহরাঞ্চলের অংশ ১৬ লাখ ৮০ হাজার ৫৫৮ কোটি টাকা (৮৪ দশমিক ১৭ শতাংশ) এবং গ্রামীণ এলাকার অংশ ৩ লাখ ১৬ হাজার ২৪ কোটি টাকা (১৫ দশমিক ৮৪ শতাংশ)।

অন্যদিকে, আমানতের প্রবৃদ্ধির সঙ্গে সুদের হারও কিছুটা বেড়েছে। মার্চ শেষে আমানতের গড় সুদহার ছিল ৬ দশমিক ২৪ শতাংশ, যা জুন শেষে বেড়ে হয় ৬ দশমিক ৩১ শতাংশ। খাতসংশ্লিষ্টদের মতে, সুদহার বৃদ্ধিই আমানত বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

শুধু আমানত নয়, তিন মাসে ব্যাংক খাতে ঋণও বেড়েছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১২ হাজার ৬১৮ কোটি টাকা। জুন শেষে তা দাঁড়িয়েছে ১৭ লাখ ৩৪ হাজার ১৭২ কোটি টাকা। অর্থাৎ, ঋণ বেড়েছে ২১ হাজার ৫৫৪ কোটি টাকা বা ১ দশমিক ২৬ শতাংশ।

ঋণ বণ্টনের ক্ষেত্রেও শহর ও গ্রামের মধ্যে স্পষ্ট বৈষম্য রয়েছে। জুন শেষে মোট বিতরণকৃত ঋণের ৯২ দশমিক ৪৬ শতাংশ বা ১৬ লাখ ৩ হাজার ৩৯২ কোটি টাকা গেছে শহরাঞ্চলে। অন্যদিকে, গ্রামীণ এলাকায় গেছে মাত্র ১ লাখ ৩০ হাজার ৭৮০ কোটি টাকা, যা মোট ঋণের ৭ দশমিক ৫৪ শতাংশ।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স