ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পাবলিক হেলথ ২৪.কম দেশের প্রথম গণমাধ্যম হিসেবে তামাক কোম্পানিকে সহযোগীতা না করার নীতি গ্রহণ করেছে

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অগাস্ট ২০২৫, ১১:৪২ বিকাল

Link Copied!

জনস্বাস্থ্য উন্নয়নে তামাক নিয়ন্ত্রণে সহায়ক নীতিগুলোকে তামাক কোম্পানির প্রভাবমুক্ত রাখা জরুরি। উক্ত বিষয়ে গুরুত্ব দিয়ে বাংলাদেশের প্রথম গণমাধ্যম হিসেবে “পাবলিক হেলথ ২৪.কম” ফ্রেমওয়ার্ক কনভেনশান অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) আর্টিকেল ৫.৩ অনুযায়ী তামাক কোম্পানিকে সহযোগীতা না করার নীতি গ্রহণ করেছে। যা ১৪ আগষ্ট ২০২৫ খ্রীষ্টাব্দ থেকে কার্যকর হবে।

গত ১৪ আগষ্ট ২০২৫ বিকাল ৩টায় “পাবলিক হেলথ ২৪.কম” বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাব্লিউবিবি ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে “জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক নীতিগুলো সুরক্ষায় গাইডলাইন গ্রহণ” বিষয়ক একটি সভায় এফটিসি-৫.৩ আর্টিকেলকে সমর্থন জানিয়ে “কোড অব কনডাক্ট” সাক্ষর করে। পাবলিক হেলথ ২৪.কম-এর ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহীম খলিল প্রতিষ্ঠানটি পক্ষ থেকে এ স্বাক্ষর করেন।

“পাবলিক হেলথ ২৪.কম”এর এ ধরনের উদ্যোগ দেশে গণমাধ্যমেগুলোকে সম্পৃক্ত করে তামাক নিয়ন্ত্রণ কর্মসূচিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল । উক্ত সভায় তামাক নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

সভায় তামাকের বিরুদ্ধে গণমাধ্যমগুলো সরাসরি সম্পৃক্ত হবার আহবান জানানো হয়। তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশের অর্জনগুলোকে উল্লেখ করে বর্তমান প্রেক্ষাপটে জনস্বাস্থ্য বিষয়ক নীতি সুরক্ষায় তামাক কোম্পানি থেকে সরকারের শেয়ার প্রত্যাহারের পাশাপাশি সরকারের সকল প্রতিষ্ঠানকে “কোড অব কনডাক্ট” গ্রহণে গ্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহবান জানানো হয়। এফসিটিসি এর ৫.৩ অনুসারে “পাবলিক হেলথ ২৪.কম” নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করবে:

১. তামাক কোম্পানির সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির নামে প্রচারণা বন্ধ।

২. সর্বস্তরের কর্মচারী-কর্মকর্তাদের এফসিটিসি-র আর্টিকেল ৫.৩ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান, সচেতনতা বৃদ্ধি ও প্রকাশনা সরবরাহ।

৩. কোন অনুষ্ঠানে ও কমিটিতে তামাক কোম্পানি/কোম্পানির প্রতিনিধি বা তামাক কোম্পানির স্বার্থে নিয়োজিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ না জানানো।

৪. প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তামাক কোম্পানি বা কোম্পানি সংশ্লিষ্ট কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে কোন সহযোগিতা গ্রহণ, প্রদান ও অংশগ্রহণ থেকে বিরত থাকবে।

৫. নিজস্ব কার্যালয় সম্পূর্ণ তামাকমুক্ত পরিবেশ বজায় থাকবে।

৭. তামাক কোম্পানির স্বার্থে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুবিধা পেয়েছেন, এমন কোন ব্যক্তিকে নিয়োগ দেবে না।

Facebook Comments Box

আরও পড়ুন

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?

ঢাকায় মেঘলা আকাশ, আবহাওয়া থাকবে শুষ্ক