ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিবেশ গড়ে তোলায় ২৩ জনকে সম্মাননা পদক প্রদান

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অগাস্ট ২০২৫, ৫:৩৪ বিকাল

Link Copied!

বাংলাদেশ রেলওয়ের ‘ধূমপান ও তামাকমুক্ত রেল পরিবেশ গড়ে তোলা’ উদ্যোগে অবদান রাখায় দেশের বিভিন্ন স্থানের ২৩ জন কর্মকর্তা ও কর্মচারীকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ‘Initiative to Make Bangladesh Railways Tobacco-Free (IMBRTF) 2nd Phase’ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর রেল ভবনের যমুনা সভাকক্ষে এই পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। সভাপতিত্ব করেন যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মীর আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধূমপান ও তামাকমুক্ত রেল পরিবেশ শুধু যাত্রীদের জন্য স্বাস্থ্যকর ভ্রমণ নিশ্চিত করে না, বরং একটি নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতেও সহায়তা করে। এ উদ্যোগ সফল করতে যারা দীর্ঘদিন ধরে আন্তরিকভাবে কাজ করছেন, তাদের স্বীকৃতি দেওয়া রেলওয়ের পক্ষ থেকে প্রশংসনীয় উদ্যোগ।

পদকপ্রাপ্তদের তালিকা:
১. মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার – উপসচিব, রেলপথ মন্ত্রণালয়, ঢাকা।
২. মো. জাকির হোসেন – পরিচালক ট্রাফিক (পরিবহণ), বাংলাদেশ রেলওয়ে, ঢাকা।
৩. মো. আনসার আলী – উপপরিচালক (টিসি), বাংলাদেশ রেলওয়ে, ঢাকা।
৪. গৌতম কুমার কুণ্ডু – বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (পাকশী), বাংলাদেশ রেলওয়ে।
৫. মো. আব্দুল্লাহ আল মামুন – বিভাগীয় পরিবহন কর্মকর্তা (লালমনিরহাট), বাংলাদেশ রেলওয়ে।
৬. ফারহান মাহমুদ – এডিসিও (চট্টগ্রাম), বাংলাদেশ রেলওয়ে।
৭. মো. জাহিদুল হাসান – সহকারী চিফ কমার্শিয়াল ম্যানেজার/সি (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী।
৮. এস এম শহীদুল ইসলাম বিপি – পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), চট্টগ্রাম রেলওয়ে জেলা, বাংলাদেশ রেলওয়ে পুলিশ।
৯. মোহাম্মদ আমিনুল হক – এসিও-১ (ঢাকা), বাংলাদেশ রেলওয়ে, ঢাকা।
১০. রতন কুমার মন্ডল – ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী/ইলেকট্রিক ট্রেন লাইটিং, বাংলাদেশ রেলওয়ে, খুলনা।
১১. মো. নূর নবী – স্টেশন সুপারিনটেনডেন্ট (আখাউড়া), বাংলাদেশ রেলওয়ে।
১২. এ বি এম জিয়াউর রহমান – ভারপ্রাপ্ত স্টেশন সুপারিনটেনডেন্ট (দিনাজপুর), বাংলাদেশ রেলওয়ে।
১৩. ইমরান হোসেন – সাব-ইন্সপেক্টর (ঢাকা চৌকী), রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
১৪. মো. গোলাম রাসুল সরকার – সাব-ইন্সপেক্টর (জয়দেবপুর), রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
১৫. আবু জাফর মজুমদার – স্টেশন মাস্টার (চট্টগ্রাম), বাংলাদেশ রেলওয়ে।
১৬. মো. সাজেদুর রহমান – স্টেশন মাস্টার (বগুড়া), বাংলাদেশ রেলওয়ে।
১৭. মো. শহিদুল ইসলাম – গার্ড (পার্বতীপুর), বাংলাদেশ রেলওয়ে।
১৮. মো. মোশাররফ হোসেন – ভারপ্রাপ্ত এসআরআই (টিটিই), চট্টগ্রাম, বাংলাদেশ রেলওয়ে।
১৯. নাছির উদ্দিন – সিনিয়র (টিটিই), বাংলাদেশ রেলওয়ে, ঢাকা।
২০. মো. ইলিয়াস মোল্লা – খালাসী, বাংলাদেশ রেলওয়ে, খুলনা।
২১. মো. আলমগীর হোসেন – অ্যাটেনডেন্ট, বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী।
২২. মো. আলেনুর রহমান – এটিএসআই, ঈশ্বরদী রেলওয়ে থানা, পাকশী রেলওয়ে জেলা।
২৩. আমিনুল ইসলাম সুজন – কারিগরি পরামর্শক, ভাইটাল স্ট্রাটেজিস এবং মডারেটর, ‘স্টপ টোব্যাকো বাংলাদেশ’।

অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। পদকপ্রাপ্তদের মধ্যে দুজন অনুভূতি প্রকাশ করেন এবং অতিথিদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

640 Public Transport Drivers Trained Under BRTA and DAM Initiative

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় কলেজশিক্ষক নিহত

খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ঢাকাসহ ৯ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস

২১ কোটি বছর আগের ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারখানায় নিহত ৫, নিখোঁজ ৪

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

পরিকল্পিত নগরায়ণ ও সবুজ ভবন নির্মাণে গুরুত্বারোপ গৃহায়নমন্ত্রীর

একই জমিতে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের আহ্বান