ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

মাগুরায় সোনালী ব্যাংক গ্রাহকের হিসাব থেকে ৮৭ লাখ টাকা উধাও

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অগাস্ট ২০২৫, ৫:১১ বিকাল

Link Copied!

মাগুরায় সোনালী ব্যাংকের একটি শাখায় এক গ্রাহকের হিসাব থেকে ৮৭ লাখ টাকা রহস্যজনকভাবে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে কে বা কারা এই অর্থ তুলেছে, সে বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষও কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি।

ভুক্তভোগী উষা এস সি লিমিটেডের মালিক ও চেয়ারম্যান মো. টিটুল জানান, তার প্রতিষ্ঠানের নামে খোলা চলতি হিসাব থেকে ধাপে ধাপে পুরো অর্থ তুলে নেওয়া হয়েছে। তার অভিযোগ, অনুমতি ছাড়াই ব্যাংক থেকে চেকবই ইস্যু করা হয়েছে এবং একবারে ১০–২০ লাখ টাকা উত্তোলনের পরও তাকে কোনো ফোন কল বা বার্তা পাঠানো হয়নি।

টিটুলের দাবি, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে প্রতারক চক্র এই অর্থ আত্মসাৎ করেছে। তিনি আরও জানান, উত্তোলনের সময় যে মোবাইল নম্বর ব্যবহার হয়েছে, সেটি তার নয়।

সোনালী ব্যাংকের মাগুরা শাখার বর্তমান ম্যানেজার বলেন, ঘটনাটি আগের ম্যানেজারের সময়ে ঘটেছে, তাই দায়ভার তার। তবে ব্যাংকের পক্ষ থেকে এখনও মামলা করা হয়নি।

এ ঘটনায় ক্ষুব্ধ টিটুল নিজেই আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন এবং প্রতারক চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত