ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

প্রথমবারের মতো বৈদেশিক ঋণ পরিশোধ ৪ বিলিয়ন ডলার ছাড়াল

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জুলাই ২০২৫, ১০:২১ সকাল

Link Copied!

প্রথমবারের মতো বৈদেশিক ঋণ পরিশোধে ৪ বিলিয়ন ডলারের বেশি খরচ করেছে বাংলাদেশ। গেল ২০২৪-২৫ অর্থবছরে ঋণের আসল ও সুদ মিলে পরিশোধ করা হয়েছে ৪০৮ কোটি ৬৯ লাখ ডলার। আগের বছরের তুলনায় এ ব্যয় বেড়েছে ২১ দশমিক ২১ শতাংশ।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৈদেশিক ঋণের মধ্যে আসল পরিশোধ হয়েছে ২৫৯ কোটি ৫১ লাখ ডলার। আর সুদ পরিশোধে খরচ হয়েছে ১৪৯ কোটি ১৮ লাখ ডলার। তবে ঋণ পরিশোধ বাড়লেও কমেছে বৈদেশিক ঋণ ছাড় এবং নতুন ঋণের প্রতিশ্রুতি।

২০২৪-২৫ অর্থবছরে বৈদেশিক ঋণ ছাড় এসেছে ৮৫৬ কোটি ৮৪ লাখ ডলার। আগের অর্থবছরের তুলনায় যা প্রায় ১৬ দশমিক ৬৮ শতাংশ কম। আর নতুন ঋণ ও সহায়তার প্রতিশ্রুতি এসেছে ৮৩২ কোটি ৩৩ লাখ ডলার। যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ কম।

বিশেষজ্ঞদের মতে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিদেশি ঋণের ওপর নির্ভরতা বাড়ছে। ফলে ঋণ পরিশোধে চাপও বাড়ছে।

ইআরডি জানায়, গত দুই অর্থবছরে খাদ্য সহায়তা বাবদ অর্থ ছাড় এলেও নতুন করে কোনো সহায়তার প্রতিশ্রুতি আসেনি।

সার্বিকভাবে দেখা যাচ্ছে, বিদেশি ঋণের চাপ বাড়ছে, কিন্তু নতুন ঋণ ছাড় ও প্রতিশ্রুতি কমছে। এতে ভবিষ্যতে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট