ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

স্টার্টআপে ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন, বাড়ছে ঋণের পরিমাণ ও সুযোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জুলাই ২০২৫, ১১:৩৩ সকাল

Link Copied!

বাংলাদেশি নাগরিকদের জন্য স্টার্টআপ ঋণ আরও সহজলভ্য হচ্ছে। বয়স ২১ বছর হলেই দেশের যেকোনো নাগরিক বাণিজ্যিক ব্যাংক থেকে মাত্র ৪ শতাংশ সুদে নতুন উদ্যোগের জন্য ঋণ পেতে পারবেন। বুধবার (৯ জুলাই) এ সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন এনে একটি মাস্টার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান স্টার্টআপ উদ্যোগে ইতোমধ্যে কাজ করছে, তারাও এই সুবিধা নিতে পারবেন। তবে শর্ত হলো— প্রতিষ্ঠানটির নিবন্ধনের সময় থেকে এর কার্যকাল ১২ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, নতুন উদ্যোক্তার পাশাপাশি অপেক্ষাকৃত পুরনো উদ্যোগগুলোকেও এ সুবিধার আওতায় আনা হয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তাদের প্রদত্ত ঋণের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের ‘স্টার্টআপ ফান্ড’ থেকে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। এই তহবিলের আকার ৫০০ কোটি টাকা। আগে যেখানে স্টার্টআপ ঋণের সীমা ছিল সর্বোচ্চ ১ কোটি টাকা, এখন তা বাড়িয়ে কার্যকালভিত্তিক শ্রেণিবিন্যাসের মাধ্যমে সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ঋণের ক্ষেত্রে সুদের হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৪ শতাংশ, যা ত্রৈমাসিক ভিত্তিতে আদায় করা যাবে। এর পাশাপাশি নতুন উদ্যোক্তারা শুধুমাত্র ঋণ নয়, ব্যাংকগুলোর নিজস্ব ফান্ড থেকে ইক্যুইটি বিনিয়োগও পেতে পারবেন।

এই ইক্যুইটি সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠনের উদ্যোগ নিচ্ছে। ব্যাংকগুলো তাদের স্টার্টআপ ফান্ডে জমাকৃত অর্থ এই ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির মাধ্যমে উদ্যোক্তাদের ইক্যুইটি হিসেবে বিনিয়োগ করতে পারবে।

তবে এ সার্কুলার জারির পর থেকে ব্যাংকগুলোর নিজস্ব ‘স্টার্টআপ ফান্ড’ থেকে নতুন কোনো ঋণ বা বিনিয়োগ দেওয়া যাবে না। আগেই মঞ্জুর করা ঋণ বা বিনিয়োগের অর্থ কেবল ছাড় করা যাবে। এছাড়া ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোকে নিজস্ব তহবিল থেকেই স্টার্টআপে অর্থায়ন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে স্টার্টআপগুলোই আগামী দিনের প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও উদ্ভাবনের চালিকাশক্তি হিসেবে কাজ করবে। এ কারণে বিদ্যমান নীতিমালায় পরিবর্তন এনে এটিকে আরও সময়োপযোগী করা হয়েছে।

নতুন উদ্যোগগুলো যেন বিশ্বমানের উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে যেতে পারে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে, সেটাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স