ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ডেঙ্গু রোগীরা ৩ কোটিরও বেশি টাকা দিয়েছে মেটলাইফ

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অক্টোবর ২০২৩, ১২:১৭ সকাল

Link Copied!

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ২০২৩ সালে ডেঙ্গু-সম্পর্কিত কারণে তাদের বিমা থেকে ৩ কোটিরও বেশি টাকা পেয়েছেন। ১,০০০ এর বেশি গ্রাহক তাদের হাসপাতালের খরচ মেটাতে ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই বিমার টাকা থেকে উপকৃত হয়েছে।  আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকদের সহায়তা করতে মেটলাইফ বাংলাদেশ ইতোমধ্যে ডেঙ্গু-সম্পর্কিত বিমা দাবির ক্ষেত্রে দ্রুত দাবি নিষ্পত্তি সেবার সুযোগ নিয়ে এসেছে। এখন আবেদন করার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই বিমা দাবির সিদ্ধান্ত জানার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। পাশাপাশি, তাদের দাবি নিষ্পত্তির টাকাও সাধারণ সময়ের চেয়ে আরও দ্রুত পাবেন।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “ডেঙ্গুর কারণে রোগী ও তার পরিবার কেবল শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়, বরং একইসাথে আর্থিক চাপ ও অনিশ্চয়তাও তৈরি হচ্ছে। এই কঠিন সময়ে আমরা গ্রাহকদের পাশে দাঁড়াতে চাই এবং তাদের রোগ নিরাময়ের ক্ষেত্রে সহায়তা করতে চাই। ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগের ক্ষেত্রে বিমা আর্থিক সুরক্ষার নিশ্চয়তা দিয়ে থাকে, এই সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি।”

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?