ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

রেমিট্যান্সে নতুন রেকর্ড: ২০২৪-২৫ অর্থবছরে ৩০ বিলিয়ন ডলার ছাড়ালো প্রবাসী আয়

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুন ২০২৫, ১:০৫ বিকাল

Link Copied!

বাংলাদেশের ইতিহাসে নতুন মাইলফলক ছুঁয়েছে প্রবাসী আয়। চলতি ২০২৪-২৫ অর্থবছর শেষ হতে এখনও দুদিন বাকি থাকলেও ইতোমধ্যে রেমিট্যান্স প্রবাহ ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় যা ২৬.৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু জুন মাসের প্রথম ২৮ দিনেই এসেছে ২৫৩ কোটি ৯২ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ কোটি ৬৫ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ৩৬ কোটি ১২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১৬১ কোটি ৬১ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ৭০ হাজার ডলার।

তবে এই রেকর্ড আয়েও পিছিয়ে রয়েছে আটটি ব্যাংক। চলতি অর্থবছরের পুরো সময়জুড়ে এসব ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এদের মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতে কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক এবং বিদেশি খাতে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ, প্রণোদনা, উৎসবকেন্দ্রিক আয় বৃদ্ধি এবং হুন্ডি প্রতিরোধে সক্রিয় তৎপরতা—সব মিলিয়ে এই প্রবাহ বাড়ছে।

প্রবাসী আয়ের ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা চলতি অর্থবছরে স্পষ্টভাবে লক্ষ করা গেছে। মার্চ মাসে এসেছে ইতিহাসের সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন ডলার, আর মে মাসে এসেছে ২.৯৭ বিলিয়ন ডলার—যা দ্বিতীয় সর্বোচ্চ।

মাসওয়ারি রেমিট্যান্স প্রবাহও চাঙা ছিল। জুলাই থেকে মে পর্যন্ত প্রতিটি মাসেই ২ বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকলে আগামী অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে এবং অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স