ঢাকাশনিবার , ১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

বিএটি’র কারখানা অপসারণে সুপ্রিমকোর্টের রায় বাস্তবায়নের আহ্বান তামাক বিরোধী জোটের

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ মে ২০২৫, ১১:৪৯ সকাল

Link Copied!

মহাখালী ডিওএইচএস আবাসিক এলাকার ভেতরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)-এর কারখানা চালুর বিরুদ্ধে দেওয়া রায়কে ঐতিহাসিক উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট। বৃহস্পতিবার (২৯ মে) সুপ্রিমকোর্টের আপিল বিভাগ বিএটিবি’র করা আপিল খারিজ করে দেয়।

জোট এক বিবৃতিতে জানায়, এই রায় জনস্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি বাংলাদেশকে তামাক নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তাই এই রায়ের দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ উদ্যোগ নিতে হবে।

তারা আরও জানায়, শুধু ঢাকা নয়, দেশের অন্যান্য আবাসিক এলাকাগুলোতেও অবস্থিত সব তামাক কারখানা দ্রুত সরিয়ে ফেলার পদক্ষেপ নিতে হবে। দীর্ঘদিন ধরে তামাক ও পরিবেশবিরোধী সংগঠনগুলো এই দাবি জানিয়ে আসছে।

তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন লঙ্ঘন, নীতিনির্ধারণে প্রভাব বিস্তার, এবং হয়রানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জোট জানায়—এসব তৎপরতা জনস্বাস্থ্য রক্ষায় নেওয়া রাষ্ট্রীয় উদ্যোগের সঙ্গে সাংঘর্ষিক। তাই তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করে এসব অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ সংশোধন করে তামাক কারখানাকে পুনরায় ‘লাল’ শ্রেণিভুক্ত করাও এখন সময়ের দাবি। এটি বাস্তবায়িত হলে আবাসিক ও সংবেদনশীল এলাকায় তামাক কারখানা স্থাপনা প্রতিরোধ করা সহজ হবে বলে জোট মনে করে।

Facebook Comments Box

আরও পড়ুন

640 Public Transport Drivers Trained Under BRTA and DAM Initiative

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় কলেজশিক্ষক নিহত

খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ঢাকাসহ ৯ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস

২১ কোটি বছর আগের ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারখানায় নিহত ৫, নিখোঁজ ৪

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

পরিকল্পিত নগরায়ণ ও সবুজ ভবন নির্মাণে গুরুত্বারোপ গৃহায়নমন্ত্রীর

একই জমিতে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের আহ্বান