ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ডেল্টা লাইফের নবাবগঞ্জে উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ মে ২০২৫, ১:৫৫ বিকাল

Link Copied!

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানির একক বীমা বিভাগের নবাবগঞ্জ সার্ভিস সেন্টারে এক বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৬ মে) আয়োজিত এই সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধু, এফসিএমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একক বীমা বিভাগের উন্নয়ন প্রধান ও নির্বাহী সহ-সভাপতি (ইভিপি) মোঃ ফরহাদ জলিল। নবাবগঞ্জ সার্ভিস সেন্টারের ইনচার্জ ও ইভিপি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উন্নয়ন সভায় সেন্টারের অধীনস্থ ব্রাঞ্চ ম্যানেজার থেকে শুরু করে উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উত্তম কুমার সাধু কর্মীদের উদ্দেশ্যে ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় ও কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি মাঠপর্যায়ের কর্মীদের পেশাদারিত্ব, গ্রাহকসেবার মান বৃদ্ধি ও দলীয় কাজের সমন্বয়ের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারীরা উন্নয়ন পরিকল্পনা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার নানা দিক নিয়ে মতবিনিময় করেন। সভা শেষে কর্মকর্তারা প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত