ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঈদে ছয় দিন মহাসড়কে ট্রাক-লরি চলবে না: উপদেষ্টা ফাওজুল কবির খান

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মে ২০২৫, ৩:০৩ বিকাল

Link Copied!

ঈদুল আজহা উপলক্ষে ছয় দিন দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদ প্রস্তুতি বিষয়ক এক বৈঠক শেষে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, ঈদযাত্রায় সাধারণ মানুষকে নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি ও বিশেষ পণ্যবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

যেসব যানবাহন চলাচল করতে পারবে— কোরবানির গরুবাহী যান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস পণ্য, ওষুধ, সার ও জ্বালানিবাহী গাড়ি।

উপদেষ্টা জানান, সড়কের ওপর বা পাশে কোনোভাবেই পশুর হাট বসতে দেওয়া হবে না। হাটের নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে তা কঠোরভাবে মনিটর করা হবে।

ঈদে যেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না হয়, সেজন্য নজরদারি থাকবে। চাঁদাবাজি রোধে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঈদযাত্রায় চাপ সামাল দিতে রেলপথে অতিরিক্ত কোচ ও ট্রেন সার্ভিস চালু করা হবে। উপদেষ্টা বলেন, গত রোজার ঈদের মতোই দুর্ঘটনাবিহীন যাত্রা নিশ্চিত করতে আমরা কাজ করছি।

ছিনতাই প্রতিরোধে পশুর হাটের পাশে ব্যাংকের বুথ বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এতে করে লেনদেন নিরাপদ থাকবে।

সবশেষে উপদেষ্টা জানান, যাত্রী ও পশুর নির্বিঘ্ন যাতায়াত এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করছে সরকার।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা