ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

সিএমএসএমই নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন গভর্নর

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ মে ২০২৫, ৪:১০ বিকাল

Link Copied!

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের নারী উদ্যোক্তাদের মেলা উদ্বোধন করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (০৮ মে) সকালে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন তিনি। মেলা উদ্বোধনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় বিভিন্ন স্টলের উদ্যোক্তারা গভর্নরকে স্বাগত জানান।

আজ থেকে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হওয়া এই মেলা আগামী রোববার (১১ মে) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এখানে নারী উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করতে পারবেন এবং নতুন ব্যবসায়িক ধারণা সম্পর্কে জানতে পারবেন।

ব্যাংকার ও এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী এই মেলা নারীদের উদ্যোক্তা হতে উৎসাহিত করবে এবং তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ জানায়, এবারের মেলায় বাংলাদেশের শীর্ষস্থানীয় ৪৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় আগত দর্শনার্থীরা এসএমই খাত সম্পর্কিত পণ্য ও সেবার বিস্তারিত তথ্য জানার সুযোগ পাচ্ছেন।

মেলায় অংশগ্রহণকারী ৭০ জন নারী উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন। এ ছাড়া, মেলার প্রথম ও দ্বিতীয় দিন বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে, যেখানে সিএমএসএমই খাত ও সমসাময়িক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

মেলা প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত থাকবে, যাতে সবাই সেমিনার ও পণ্য প্রদর্শনী উপভোগ করতে পারেন। চার দিনের এই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স