ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

১০ মাসে ৪০২০ কোটি ডলারের পণ্য রপ্তানি

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ মে ২০২৫, ১১:৪৪ সকাল

Link Copied!

বাংলাদেশ চলতি অর্থবছর ২০২৪-২৫ সময়ে (জুলাই-এপ্রিল) দশ মাসে ৪ হাজার ২০ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এতে দেখা যায়, গত বছরের এই সময়ের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ।

বিগত অর্থবছরের একই সময়ে ৩ হাজার ৬৬১ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল দেশের রপ্তানি খাতগুলো।

চলতি বছরের শুধু এপ্রিলেই রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৩০১ কোটি ডলারে, যা আগের অর্থবছরের এপ্রিলের ২৯৯ কোটি ডলারের তুলনায় শূন্য দশমিক ৮৬ শতাংশ বেশি।

বরাবরের মতো, তৈরি পোশাক (আরএমজি) খাত রপ্তানির ক্ষেত্রে তার শীর্ষস্থান ধরে রেখেছে। খাতটি থেকে ৩ হাজার ২৬৪ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করা হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। ২০২৫ সালের এপ্রিলে তৈরি পোশাক পণ্যের রপ্তানির পরিমাণ ছিল ২৪০ কোটি ডলার, যা ২০২৪ সালের এপ্রিলে ছিল ২৩৮ কোটি ডলার। এতে দেখা যায় মাসিক প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৪৪ শতাংশ।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত