ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বিনিয়োগ সামিটে এসেছে প্রায় ৩ হাজার ১০০ কোটির বিনিয়োগ: বিডা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ এপ্রিল ২০২৫, ১২:৩৪ বিকাল

Link Copied!

 

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এ ৫০ দেশ থেকে ৪১৫ জন বিদেশি এসেছিলেন। এতে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে।

রোববার (১৩ এপ্রিল) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’- সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এ তথ্য জানিয়েছে।

ব্রিফিংয়ে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘এই সামিট ১০ এ ১০ পাওয়ার মতো সামিট হয়নি। যতো সফলতা আছে তা সবার। ব্যর্থতা বিডা ও বেজার। প্রতিবছর এ ধরনের সামিট হতে পারে। এ ধরনের ইভেন্ট পরবর্তীতে বা পরবর্তী সরকার করবে বলে প্রত্যাশা করি।’

তিনি আরও বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে ৩ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ এসেছে। সরকারের খরচ হয়েছে দেড় কোটি টাকা। চারদিনের সম্মেলনে এসে কেউ ১০০ কোটি টাকার চেক লিখে ফেলবে, বিষয়টি এমন নয়। তাদের ফ্যাক্টরি ভিজিট করিয়েছি।ফ্যাক্টরি করতে হলে কোথায় যেতে হবে, তাদের দেখানো হয়েছে।’

আশিক মাহমুদ বলেন, ‘সম্মেলনে এসে বিনিয়োগকারীরা খুব খুশি হয়েছেন। আমরা একইসঙ্গে সংস্কারের কাজ করব, আর বিনিয়োগের পাইপলাইন বিল্ডিংয়ের কাজ করে রাখব।’

তিনি আরও বলেন, ‘বিনিয়োগের পাইপলাইন ঠিক রাখতে বিনিয়োগ সম্মেলনে আসা সবাইকে থ্যাংক ইউ মেইল পাঠালো হবে। সামিটে যারা এসেছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখা হবে।’

বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, উদ্বোধনী সম্মেলনে ৭৫০ জন অংশ নেন। এর মধ্যে ৪১৫ জন বিদেশি ছিলেন। পুরো সম্মেলনে সাড়ে তিন হাজারের বেশি মানুষ অংশ নেন। স্পিকার ও প্যানেলিস্ট ছিলেন ১৩০ জন।

তিনি আরও জানান, হান্ডা ও শপআপের মাধ্যমে বিনিয়োগ প্রস্তাব এসেছে ৩ হাজার ১০০ কোটি টাকা। এছাড়া সম্মেলনে ৬টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত