ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ মার্চ ২০২৫, ১০:২৭ সকাল

Link Copied!

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে আগুন লাগিয়ে দেয়। বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বেড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- বগুড়া কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতুয়াপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী রোকসানা পারভীন এবং তাদের তিন বছর বয়সী মেয়ে রাহিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোকসানা তার তিন বছর বয়সী মেয়ে রাহিয়াকে নিয়ে জিয়ানগরের জলংগি গ্রামে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে তারা কাহালুর বাড়ির দিকে ফেরার জন্য অটোভ্যানে করে রওয়ানা হন। পথিমধ্যে বেড়াগ্রাম এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাহিয়া মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় রোকসানা পারভীনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আজিজুল হক বলেন, পালিয়ে যাওয়ায় ট্রাকে থাকা কাউকে আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা