ঢাকাশনিবার , ১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

স্বাস্থ্য মন্ত্রণালয়কে বাংলাদেশ তামাক বিরোধী জোটের ধন্যবাদ জ্ঞাপন

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ মার্চ ২০২৫, ৭:৫০ বিকাল

Link Copied!

জনস্বাস্থ্য সম্পর্কিত নীতি সুরক্ষায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)। আজ বৃহস্পতিবার (০৬ মার্চ, ২০২৫) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তামাক নিয়ন্ত্রণের স্বার্থে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং উহার অধীন অধিদপ্তর, দপ্তর ও সংস্থার কর্মচারীদের জন্য অনুসরণীয়  নির্দেশিকা ২০২৫  নিজস্ব ওয়েব সাইটে প্রকাশ করেছে। স্বাস্থ্য উপদেষ্টার অনুমোদনক্রমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি এর অনুচ্ছেদ ৫.৩ অনুসারে এ নির্দেশনাটি প্রণয়ন করা হয়েছে। এই নিদের্শিকার লক্ষ্য ও উদ্দেশ্য, তামাক কোম্পানির বানিজ্যিক এবং অন্যান্য স্বার্থ হতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তামাক নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সম্পর্কিত নীতি এবং কার্যসমূহকে সুরক্ষিত করা, আইনের কার্যকরী বাস্তবায়ন, তামাক কোম্পানির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত, এফসিটিসি বাস্তবায়ন নিশ্চিত এবং অগ্রগতি পর্যবেক্ষণ করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনস্বাস্থ্য উন্নয়নে এ ধরনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করায় বাংলাদেশ তামাক বিরোধী জোট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জোট মনে করে এর মাধ্যমে জনস্বাস্থ্য বিষয়ক নীতি প্রণয়নের ক্ষেত্রে তামাক কোম্পানিগুলোর প্রভাব প্রতিহত করা সম্ভব হবে। এ ধরনের নির্দেশিকা দেশকে তামাক নিয়ন্ত্রণে আরেক ধাপ এগিয়ে দেবে।

প্রসঙ্গত এর আগে রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশে এ ধরনের নির্দেশিকা প্রণয়ন করেছে। সে হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সরকারের দ্বিতীয় মন্ত্রণালয় যারা এ ধরনের নীতি গ্রহণ করলো।

Facebook Comments Box

আরও পড়ুন

সাত বছর পর আবারও চালু হচ্ছে ভেনেজুয়েলা-আরুবার বিমান যোগাযোগ

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২০

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

জ্বর হলে ঘরে নয়, দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ

সারা দেশে আরও ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

কার্বন ডাই-অক্সাইড থেরাপিতে কমবে আলঝেইমার রোগের ঝুঁকি

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ড. আবু আলী সিনা

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও বন্যার ঝুঁকি বাড়াবে এল নিনো: ডব্লিউএমও

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

ADB Appoints New Country Director for Bangladesh

বাংলাদেশের জন্য নতুন কান্ট্রি ডিরেক্টর নিয়োগ দিল এডিবি