ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

জানুয়ারিতেও রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩১ সকাল

Link Copied!

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২.১৯ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে টানা ছয়মাস ধরে ২ বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স পাচ্ছে বাংলাদেশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগের বছরের একই সময়ের তুলনায় এ বছরের জানুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ৩.৪০ শতাংশ। গত বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২.১১ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলো জানুয়ারিতে রেমিট্যান্স পেয়েছে ৬২৭ মিলিয়ন ডলার এবং বেসরকারি ব্যাংকগুলো পেয়েছে ১.৫৫ বিলিয়ন ডলার।

গত বছরের ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স আসে ২.৬৪ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এর আগের মাস নভেম্বরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠান ২.২০ বিলিয়ন মার্কিন ডলার।

এছাড়াও অক্টোবরে ২.৩০ বিলিয়ন ডলার, সেপ্টেম্বরে ২.৪০ বিলিয়ন ডলার ও আগস্টে ২.২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

Facebook Comments Box

আরও পড়ুন

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

vivo V80: Arriving in a New Colour with a New Design

ক্রোনস ও আলসারেটিভ কোলাইটিস: দুই রোগের পার্থক্য, লক্ষণ ও চিকিৎসা