ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত, আহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ জানুয়ারী ২০২৫, ১০:২১ সকাল

Link Copied!

জামালপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর-ঢাকা মহাসড়কের সরিষাবাড়ী উপজেলার করগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলা নারায়ণপুরের আব্দুর রাজ্জাক, একই উপজেলার আদর্শ বটতলা গ্রামের নুরজাহাঙ্গীর আল, জামালপুর গেটপাড়ার আব্দুর করিম আলাল, সরিষাবাড়ি উপজেলার নলদাইরের এনাম ফকির ও ময়মনসিংহ ফুলবাড়ীর উপজেলার আরিফুল ইসলাম। আহত আমজাদ ফকিরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি জামালপুর-ঢাকা মহাসড়কের সরিষাবাড়ী উপজেলার করগ্রাম পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকের চালক পালিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা