ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি সাংবাদিকদের

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জানুয়ারী ২০২৫, ১:৫৬ বিকাল

Link Copied!

তামাকের স্বাস্থ্যগত ও আর্থিক ক্ষতি নিয়ন্ত্রণ এবং সুস্থ্য তরুণ সমাজ গঠনে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি জানিয়েছে সাংবাদিক সংগঠন এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিষ্ট ফোরাম বাংলাদেশ-এটিজেএফবি।

বুধবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর বিএমএ ভবনের শহীদ ডাঃ শামসুল আলম খান মিলন সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন বিষয়ে এটিজেএফবি’র সাথে এক কর্মশালায় তারা আরও জানান, আইনের সংশোধনী পাস হলে মৃত্যু কমবে, এসডিজি গোল অর্জিত হবে, তামাকমুক্ত বাংলাদেশ তরাণিত্ব হবে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিসিআইসির প্রাক্তন চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, বাসস-এর বিশেষ প্রতিনিধি ও এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার এবং এটিজেএফবি সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির চিফ রিপোর্টার বাতেন বিপ্লব।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মোঃ শরিফুল ইসলাম। এ সময় তিনি বলেন, বর্তমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫’ আইনে পাবলিক প্লেস ও রেস্তোরাঁয় স্মোকিং জোন থাকার কারণে পরোক্ষ ধুমপানজনিত ক্ষতির শিকার হচ্ছেন অধূমপায়ীরা। এতে করে ৮৫% হারে হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। অন্যদিকে স্মোকিং জোনকে ব্যবহার করে ৭৩% রেস্তোরাঁতে তামাক কোম্পানী বিজ্ঞাপন সামগ্রী প্রদর্শন করছে। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধিত খসড়াটি পাস হলে রেস্তোরাঁসহ সকল পাবলিক প্লেসে স্মোকিং জোন বাতিল, বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্যের প্রদর্শনী, খুচরা বিক্রি, ই-সিগারেট ও তামাক কোম্পানীর সিএসআর নিষিদ্ধসহ তামাক নিয়ন্ত্রণ আইনের বেশ কিছু দুর্বল দিক দূর হবে ও আইনটি বিশ্বমানে উন্নীত হবে।

এ সময় তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীটি দ্রুত পাসের প্রক্রিয়া তরান্বিত করতে গণমাধ্যমকর্মীদের লেখনীর মাধ্যমে নীতিনির্ধারকদের বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে আহ্বান জানান মোঃ মোস্তাফিজুর রহমান।

ইকবাল মাসুদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইনের অধিকতর সংশোধনীর জন্য যে খসড়াটি প্রণয়ন করেছে, সেটি পাশ হলে দেশে আইনটি এফসিটিসি’র সাথে সামঞ্জস্যপূর্ণ ও শক্তিশালী হবে। এ সময় সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সরকারকে তাগীত দেওয়ার আহ্বাণ জানান তিনি।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি, নিয়াজ মোর্শেদ, ঢাকা মেইলের সিনিয়র রির্পোটার ইমরুল কায়েস, ভোরের ডাকের ইমরুল কাওসার, বিটিভির খালিদ আহসান ও সাইফুল্লাহ সুমন, যায়যায়দিনের সিনিয়র সাংবাদিক আলতাব হোসেন, ডেইলিস্টারের সিনিয়র রিপোর্টার রাসেদুল হাসান, কালেরকন্ঠের মাসুদ রুমী বিডি নিউজের গোলাম মর্তুজা ঢাকা পোস্টের আদনান রহমান, দেশ রুপান্তরের সারোয়ার আলমসহ অনেকে।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু