ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

এমআরপির চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করায় মিনা বাজারকে জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জানুয়ারী ২০২৫, ৩:০৫ বিকাল

Link Copied!

সিগারেটের প্যাকেটে লিখিত সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিগারেট বিক্রি করায় দেশের রিটেইল চেইনশপ ‘মিনা বাজার’কে ২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একজন ভোক্তার অবিযোগের পরিপ্রেক্ষিতে আজ রোববার (১৯ জানুয়ারি ২০২৫) সকালে অধিদপ্তরের উপপরিচালক রিনা বেগম শুনানি শেষে এ জারিমানা করেন।

শুনানিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক রিনা বেগম উভয়পক্ষের বক্তব্য শোনেন এবং নথি-পত্র যাচাই করেন। এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি জরিমানার এ আদেশ দেন। শুনানিতে অভিযোগকারী এবং মিনা বাজারের একজন প্রতিনিধি ও তাদের পক্ষে একজন আইনজীবী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি ভোক্তা অধিকার অধিদপ্তর ‘স্বপ্ন’র একটি আউটলেটে অভিযান পরিচালনা করে। অভিযানে বিএটির উৎপাদিত সিগারেট প্যাকেটে মুদ্রিত সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে অনেকটা বেশি দামে বিক্রি হতে দেখে। স্বপ্ন’র কর্তৃপক্ষ এ অভিযোগ স্বীকার করার পর তাদেরকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভোক্তা অধিদপ্তর এক শুনানিতে উপর্যুক্ত জরিমানা স্বপ্ন ও ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোকে ২৫ হাজার টাকা করে পরিশোধের আদেশ দেয়। অপর একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবাদুস সালাম (মেট্রো-৪) স্বপ্ন সুপার শপকে দশ ১০ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশে সবধরনের পণ্য সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) এ বিক্রি হলেও তামাকজাত দ্রব্য বিশেষত সিগারেট এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি করছে বলে বহু বছর ধরে তামাক কোম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যা ভোক্তা অধিকার সংক্ষেণ আইন, ২০০৯ এর পরিপন্থী। এভাবে অবৈধভাবে ব্যবসার মাধ্যমে তামাক কোম্পানিগুলো প্রতিবছর ৫ হাজার কোটি টাকা পর্যন্ত  রাজস্ব ফাঁকি দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরোর গবেষণায় দেখা যায় কোম্পানিগুলো সিগারেটের খুচরা বিক্রিতে প্যাকেটে মুদ্রিত এমআরপির চেয়ে ৫% থেকে ২০% পর্যন্ত বেশি দাম নেয়। যা প্রচলিত আইনের লঙ্ঘন।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু