ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

‘২০ বছর ধরে দেশে আছে এইচএমপিভি, আতঙ্কের কিছু নেই’

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জানুয়ারী ২০২৫, ৪:৪৪ বিকাল

Link Copied!

নতুন ভাইরাস এইচএমপিভি বাংলাদেশে প্রায় ২০ বছর ধরেই রয়েছে উল্লেখ করে তা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে দেশে এইচএমপিভি সংক্রমণের সবশেষ পরিস্থিতি ও করণীয় নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, এইচএমপিভি ভাইরাস বাংলাদেশে প্রায় ২০ বছর ধরেই রয়েছে। এ ভাইরাস সাধারণ একটি ফ্লুর মতোই। এটি কোনো ভয়ানক ভাইরাস নয়। এতে করোনা সংক্রমণের মতো পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলার এখনই প্রয়োজন নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক কোনো সংস্থাই এই ভাইরাস নিয়ে এখনও বাড়তি সতর্কতার মতো কোনো নির্দেশনা দেয়নি।

এই চিকিৎসক বলেন, এই ভাইরাসে সংক্রমণ হলে বাড়তি ঝুঁকিতে পড়বে না। কারণ এটা চীনে প্রথম সংক্রমিত হলেও সেখানেও বাড়তি কোনো সতর্কতা জারি করা হয়নি। অতএব বাংলাদেশিরা আতঙ্কিত হওয়ার বা খুব বেশি সতর্কতার প্রয়োজন নেই। একইসঙ্গে সীমান্তেও কড়াকড়ি আরোপ করার প্রয়োজন নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

প্রস্তুতির কথা জানিয়ে সায়েদুর রহমান বলেন, এইচএমপিভি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ প্রস্তুতি আছে। এ ক্ষেত্রে আলাদা চিকিৎসা গাইডলাইন করবে সরকার। তবে এখন যেসব গাইডলাইন আছে, তার সাথে নতুন গাইডলাইনের বেশি পার্থক্য থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

অধ্যাপক সায়েদুল রহমান বলেন, যারা অন্যান্য জটিল রোগে আক্রান্ত, তাদের জন্য এই ভাইরাসের সংক্রমণে একটু জটিলতা দেখা দিতে পারে। এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, সর্দি, গায়ে ব্যথা হতে পারে। তবে কোভিডের মতো এই ভাইরাস ভয়ঙ্কর নয়। শুধু শ্বাসযন্ত্রে সংক্রমণের ক্ষেত্রে এর সাথে মিল আছে। সতর্কতা হিসেবে শিশু ও বয়স্কদের জন্য মাস্ক পরা প্রয়োজন।

Facebook Comments Box

আরও পড়ুন

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা

গর্ভাবস্থার জটিল রোগ প্রিক্ল্যাম্পসিয়া, মিলল নতুন চিকিৎসার পথ

বেদে নারীদের জীবনসংগ্রামের আড়ালে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

এক টানেই জেলের জালে উঠল ৪৮ লাখ টাকার ইলিশ

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ