ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিশুদের সম্পৃক্ততা অপরিহার্য

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ সেপ্টেম্বর ২০২৩, ৮:৪৭ বিকাল

Link Copied!

ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, “আমরা ২০৪১ সালে বাংলাদেশকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাই যেখানে আমাদের ভবিষ্যত প্রজন্ম একটি টেকসই ও সুন্দরপরিবেশে বসবাস করতে পারে। এটি বাস্তবায়নে সরকারের পাশাপাশি আমাদের নাগরিকদেরও দায় রয়েছে।“

একশনএইড বাংলাদেশ আয়োজিত ‘শিশুদের উপর জলবায়ু সংকটের প্রভাব’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “আমাদের পৃথিবী এক নজিরবিহীন জলবায়ু সংকটের মুখোমুখি, এবং এটি মোকাবেলার দায়িত্ব আমাদের সকলের উপর বর্তায়। আমাদের খেয়াল রাখতে হবে আমাদেরকোন কর্মের ফলে যাতে শিশুরা ক্ষতিগ্রস্ত না হয়। তাই জলবায়ু সংকট মোকাবেলায় তাদের  অংশগ্রহণ কেবল গুরুত্বপূর্ণই নয়; বরং অপরিহার্য।”

একশনএইড বাংলাদেশ জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ ও বিশ্বে এরপ্রভাবের বিরুদ্ধে অবস্থান নিতে শিশুদের ক্ষমতায়নের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশ মহিলা সমিতি, নিউ বেইলি রোডের ডাঃ নীলিমা ইব্রাহিম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে, একশনএইড বাংলাদেশে- এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, “জলবায়ু পরিবর্তন বর্তমান সময়ের অন্যতম প্রধান সমস্যাএবংবাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে একটি হওয়াতে আমাদের ঝুঁকি বেশী। বাংলাদেশে প্রতি তিনজন শিশুর মধ্যে একজন এবং প্রায় ২০ মিলিয়ন শিশু বিরূপ আবহাওয়া, বন্যা, নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত অন্যান্য পরিবেশগত সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একশনএইড বাংলাদেশ বিশ্বাস করে যে জলবায়ু ন্যায্যতার লড়াইয়ে শিশুদের সম্পৃক্ত করা একটি টেকসই এবং সহিষ্ণু ভবিষ্যত গঠনের জন্য অত্যাবশ্যক”।

অনুষ্ঠানে সাতক্ষীরা, গাইবান্ধা, দিনাজপুর, সুনামগঞ্জ, পটুয়াখালি, কুড়িগ্রাম, বান্দরবান এবং চট্টগ্রাম-এ আটটি জেলায় জলবায়ু পরিবর্তন কীভাবে শিশুদের উপর প্রভাব ফেলে তাতুলেধরারজন্য একশনএইড বাংলাদেশ ৩০০ শিশুদের মধ্যে এবছরের জানুয়ারি মাসে পরিচালিতএকটি জরিপ এর ফলাফল প্রকাশ করে। জরিপ অনুসারে, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকির কারণে, ১২৩ জন শিশুর শিক্ষা ব্যাহত হয়েছে। ৬০ জন শিশু বলেছে যে তারা তাদের এলাকার পানিতে লবণাক্ততা অনুভব করছে এবং ৫৮ জন উত্তরদাতা বলেছে যে জলবায়ু পরিবর্তন তাদেরএলাকায় চাষাবাদ কার্যক্রমকে ব্যাহত করছে। ৫৩জন শিশু জানিয়েছে যে তারা গত তিন বছরেবিভিন্ন প্রাকিতিক দুর্যোগদ্বারা প্রভাবিত হয়েছে এবং ৪ জন শিশু জানিয়েছে যে তারা অ্যালার্জি এবং শ্বাসকষ্টের সমস্যাগুলির মতো স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হচ্ছে। ২জন শিশু বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে তাদের পরিবার আবাসস্থল হারিয়েছে।

অনুষ্ঠানে একশনএইড বাংলাদেশে-এর উদ্যোগ,‘শিশু বিকাশ কেন্দ্র’ এর শিশুরা ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেছে যাতে জলবায়ু পরিবর্তনের কারণে শিশুদের উপর প্রভাব ও এ থেকে উত্তরণের জন্য কর্তৃপক্ষের পদক্ষেপ সম্পর্কে বিভিন্ন দাবী তুলে ধরা হয়। ‘শিশু বিকাশ কেন্দ্র’ এর শিশুদেরসাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

সুগন্ধা নদীর তীরে বর্জ্যের স্তূপ, দূষণের অভিযোগ দুই পৌরসভার বিরুদ্ধে

নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের

যশোরে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ, আঘাতের শঙ্কা ২৮ অক্টোবর

চার দফায় ভরিতে ১০ হাজার ৪৩৯ টাকা কমল সোনার দাম

PKSF, IAB to launch climate-smart house design competition

জলবায়ু-সহনশীল গ্রামীণ আবাসনের নকশা প্রতিযোগিতা করবে পিকেএসএফ

বিএটিবির ১০৪ শ্রমিককে চাকরিচ্যুতির অভিযোগ, পুনর্বহাল ও স্থায়ীকরণের দাবি

Bangladesh Launches First Mass Media Campaign for Front-of-Package Warning Labels

বাংলাদেশে প্রথমবার অতিপ্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে সতর্কবার্তা প্রচারে ক্যাম্পেইন শুরু

Ensuring Young People’s Mental Well-being Is Essential for Nation-Building: Chief Whip