ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

৫৭৫ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে রূপালী ব্যাংক

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ সকাল

Link Copied!

পরিচালন মুনাফায় রেকর্ড গড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক। ২০২৪ সালে ব্যাংকটি ৫৭৫ কোটি টাকার বেশি পরিচালন মুনাফা করেছে, যা ব্যাংকটির প্রতিষ্ঠার পর সর্বোচ্চ।

ব‌্যাংক‌টির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ৫৬০ কোটি টাকার পরিচালন মুনাফা করেছিল। তার আগে ২০২২ সালে এই মুনাফা ছিল ১২৬ কোটি টাকা। সে হিসেবে ব্যাংকিং খাতের চলমান সংকটের মধ্যেও আগের বছরের চেয়ে মুনাফা বেড়েছে ব্যাংকটির।

মুনাফার পাশাপাশি আমানতও বেড়েছে রূপালী ব্যাংকের। ২০২৪ সালে ব্যাংকের আমানত আগের বছরের চেয়ে বেড়ে হয়েছে ৬৮ হাজার কোটি টাকা। ২০২৩ সালে ব্যাংকের আমানত ছিল ৬৬ হাজার কোটি টাকা।

আমানতের পাশাপাশি ব্যাংকটিতে চলতি বছর শেষে ঋণ ও অগ্রিমের পরিমাণ বেড়েছে ৩ হাজার ৬শ কোটি টাকারও বেশি।

ব‌্যাংকাররা জানান, পরিচালন মুনাফা ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। পরিচালন মুনাফা থেকে ঋণের বিপরীতে নির্ধারিত হারে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ এবং করপোরেট কর পরিশোধের পর নিট মুনাফার হিসাব হবে। নিট মুনাফাই ব্যাংকের প্রকৃত মুনাফা।

ব্যাংকটিতে সদ্য যোগদান করা ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বছরের প্রথম দিনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় নতুন বছরে খেলাপি ঋণ আদায়ে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা বলেন। ব্যবস্থাপনা পরিচালক নতুন বছরে বিগত বছরের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স