ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

স্যালাইন বিক্রয়ে নজরদারিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩২ বিকাল

Link Copied!

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে ডেঙ্গুর কারণে এমআরপির অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রয় তথা কারসাজি রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ০৭-০৯-২০২৩ ঢাকা মহানগর এলাকায় ৪টি টিম অভিযান পরিচালনা করে।

এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ ৩৭টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

আজ সারাদেশে ৪০টি টিম কর্তৃক ৫৩টি বাজারে অভিযানের মাধ্যমে ৯২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫,৭৪,৫০০ টাকা জরিমানা করা হয়।

তন্মধ্যে শুধু ডেঙ্গুর কারণে এমআরপি অপেক্ষা অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রয় ও স্যালাইন স্টকে থাকা স্বত্বেও বিক্রয় না করায় ঢাকা মহানগরীতে ৩টি টিম কর্তৃক ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০,০০০ টাকা এবং রাজশাহী জেলায় ১টি টিম কর্তৃক ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০,০০০ টাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৮টি টিম কর্তৃক ১৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১,১৯,৫০০ টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু